রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহী মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার’র ইন্তেকাল

  • প্রকাশ সময় বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৮৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন বুধবার রাত সাড়ে ৮টায় রাজশাহী হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না—–রাজিউন)। তার বাড়ি নগরীর হেতম খাঁ সবজি পাড়া এলাকায়। তিনি মৃত মোহাম্মদ আমির আলীর পুত্র। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৫ বছর। তিনি দুই ছেলে ও দুই মেয়ে, স্ত্রী, আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মীসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন।
তিনি সাবেক ছাত্রনেতা, সাবেক যুবদল নেতা ও সাবেক স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা ছিলেন। তাঁর নামাজে জানাযার নামাজ আজ বৃহস্পতিবার বাদ জোহর হেতম খাঁ বড় মসজিদে অনুষ্ঠিত হবে। জানাযা শেষে মরহুমকে হেতম খাঁ কবরস্থানে দাফন করা হবে। জানাজা অনুষ্ঠানে সকলকে শরিক হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

চেয়ারপার্সনের উপদেষ্টা মিনু’র শোক
দেলোয়ার হোসেনের মৃত্যুতে গভীর শোক ও শোকায়িত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক রাসিক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু। তিনি শোক বার্তায় বলেন, দেলোয়ার হোসেন ছিলেন বিএনপি’র একজন একনিষ্ট কর্মী ও নেতা। তাঁ ও মৃত্যুতে রাজশাহী মহানগর বিএনপি’র অনেক ক্ষতি হলো। তিনি আবারও মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।
মহানগর বিএনপি’র শোক
দেলোয়ার হোসেনের মৃত্যুতে রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুন-অর-রশিদ মামুনসহ সকল যুগ্ম আহ্বায়কসহ সকল সদস্য শোক জানিয়েছেন। তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনাসহ শোকায়িত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin