বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি: জেলা প্রশাসক একজন কাজ পাগল মানুষ পবা-মোহনপুরের এমপি মিলন রাসিক ১৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বেলাল আহমেদের মায়ের ইন্তেকাল রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে দুদকের প্রশিক্ষণ কর্মশালা রাজশাহীতে জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

রাজশাহী মহানগর বিএনপি’র মতবিনিময় সভা

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
  • ৫৭২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দলকে সুসংগঠিত করা ও সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষে রাজশাহী মহানগর বিএনপি’র আহবায়ক কমিটি সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের সাথে বেশ কিছু দিন থেকে মতবিনিময় সভা করছেন। এরই ধারাবাহিতায় আজ মঙ্গলবার রাত ৭টা থেকে মালোপাড়াস্থ বিএনপি দলীয় কার্যালয়ে রাজশাহী মহানগর ছাত্রদলের সাথে মতবিনিয় সভা করেন। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপি’র আহবায়ক কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এরশাদ আলী এশা।

রাজশাহী মহানগর বিএনপি’র আয়াজনে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুনুর রশিদ, যুগ্ম আহায়ক দেলোয়ার হোসেন, ওয়ালিউল হক রানা, আসলাম সরকার, শফিকুল আলম শাফিক, বজলুর রহমান মন্টু ও জয়নাল আবেদিন শিবলী, রাজশাহী জেলা কৃষক দলের আহবায়ক আল-আমিন সরকার টিটু, যুগ্ম আহবায়ক মুহিব্বল হক রুবেল, মহানগর যুবদলের আহবায়ক মাহফুজুর রহমান রিটন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল আলম সমাপ্ত, মহানগর তাঁতী দলের সভাপতি আরিফুল শেখ বনি, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ বিন তারেক, মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি ও সিনিয়র সহ-সভাপতি গোলাম মর্তুজা ফামিন।

মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকির সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাহিন আহম্মেদ, সহ-সভাপতি শফিক মাহমুদ তন্ময় ও হাসান, যুগ্ম আহবায়ক মিম ও সৌকত, মতিহার থানা (দক্ষিণ) ছাত্রদলের আহবায়ক তরিকুল ইসলাম, উত্তরের আহবায়ক রফিকুল ইসলাম পাখি, নিউ গভ: ডিগ্রী কলেজ ছাত্রদলের আহবায়ক সাব্বির আহম্মেদ অন্তর, চন্দ্রিমা থানা ছাত্রদলের সদস্য সচিব আরিফ সরকার রাব্বি, বোয়ালিয়া থানা (পূর্ব) ছাত্রদলের আহবায়ক সাফিউল ইসলাম সজিব, সদস্য সচিব রাকিন রায়হান রবিন, রাজশাহী কলেজ ছাত্রদলের আহবায়ক খালিদ বিন ওয়ালিদ ও রাজশাহী কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মান্নাতসহ মহানগর ছাত্রদলের সকল থানা ও ওয়ার্ডের আহবায়ক, যুগ্ম আহবায়ক ও সদস্য সচিব এবং অন্যান্য নেতাকর্মী।

সভাপতির বক্তব্যে বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেটট এরশাদ আলী এশা বলেন, ছাত্রদল হচ্ছে সম্মুখ সারির যোদ্ধা। ছাত্রদলের নেতাকর্মীরা এগিয়ে আসলে কোন আন্দোলন সফল হয়না। অতিতে আন্দোলনের মাধ্যমে যত সরকারে পরিবর্তন হয়েছে তার মুখ্য ভূমিকা পালন করেছে এই ছাত্রদল। দেশের আপমর জনগণের সাথে ছাত্ররাও নিজের প্রান বিসর্জন দিয়ে, তাজা রক্ত রাজপথে ঢেলে রাষ্ট্রীয় ভাষা বাংলা প্রতিষ্ঠিত এবং দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছেন।

তিনি আরো বলেন, দেশ এখন অত্যন্ত সংকটময় মুহুর্ত অতিবাহিত করছে। এক দিকে নিত্যপন্যের মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধির ফলে জনগণের নাভিশ্বাস উঠে গেছে। অন্যদিকে বিনা ভোটের এই সরকারের অত্যাচারে মানুষ অতিষ্ট হয়ে পড়েছে। দেশে গণতন্ত্র অনুপোস্থিত হওয়ায় বিনা ভোটে জনপ্রনিধি হচ্ছেন। এর ফলে নির্বাচনের উপর থেকে জনগণের আস্থা হারিয়ে গেছে। গণতন্ত্র পুণরুদ্ধার ও জনগণকে এই বাকশালী সরকারের কবল থেকে রক্ষা, তিনবারের সফল প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার জন্য এখনই কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে। আর এই আন্দোলনে ছাত্রদলকে সামনে থেকে নেতৃত্ব দেয়ার আহবান জানান সভাপতি।

বক্তব্য শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ তাঁর পরিবারের অন্যান্য মৃত সদস্য, বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের মৃত নেতাকর্মী ও মৃত মুসলিম ব্যক্তিবর্গের রুহের মাগফিরাত ও অসুস্থ বেগম খালেদা জিয়া, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অসুস্থ নেতাকর্মীর সুস্থ্যতা এবং মুসলিম বিশ্বের শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin