নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল রাজশাহী মহানগর শাখার আংশিক কমিটি ঘোষনা করা হয়েছে। এ্যাডভোকেট রওশান আরা পপিকে সভাপতি, সকিনা খাতুনকে সাধারণ ও মুসলিমা বেলীকে সংগঠনিক সম্পাদক সম্পাদক রাজশাহী মহিলা দলের কমিটি গঠন করা হয়। এরা সবাই র্দীর্ঘদিন রাজশাহী মহিলা দলের যুগ্ম আহবায়কের দায়িত্বে ছিলেন।
এ বিষয়ে নয়া সভাপতি এ্যাডভোকেট রওশন আরা পপি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহম্মেদ ৩০ অক্টোবর ২০২১ ইং তারিখে স্বাক্ষর করেন আজ রোববার তাঁদের নিকট এ পত্রটি পাঠান।
তাঁদেরকে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক করায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহিলাদল কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে ধন্যবাদ ও অভিনন্দন জানান।
সেইসাথে তাঁরা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক রাসিক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান মিনু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সভাপতি ও সাবেক রাসিক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিয়ষক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সভাপতি এ্যাডভোকেট শফিকুল হক মিলনকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।