নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল রাজশাহী মহানগরের অন্তর্গত বর্তমানে চলমান সকল থানা ও ওয়ার্ড কমিটির বিলুপ্তি ঘোষনা করেছে রাজশাহী মহানগর মৎস্যজীবী দল। রাজশাহী মহানগর মৎস্যজীবী দলের সভাপতি জাকের আলী শান্তি ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
এ বিষয়ে সভাপতি বলেন, দলকে শক্তিশালী করতে এবং মৎস্যজীবী দলের নেতাকর্মীদের আরো সক্রিয় করে তুলতে এবং নতুন নতুন নেতৃত্ব গড়ার লক্ষে এই পদক্ষেপ গ্রহন করা হয়েছে। আগামী কিছুদিনের মধ্যে নতুন কমিটি গঠন করা হবে বলে জানান তিনি। আর এই সিদ্ধান্ত মহানগর মৎস্যজীবী দলের সকল সদস্যর সিদ্ধান্তক্রমে গ্রহন করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।