নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনির বাবা সৈয়দ আয়নাল হক গুরুতর অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালের ১৩নং ওয়ার্ডে ব্রেইনস্টোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। জনির বাবার চিকিৎসার খোঁজ খবর নিতে হাসপাতালে ছুটে যান বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সহ-সম্পাদক ও মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন।
এ সময়ে তিনি জনির বাবার শয্যা পাশে বেশ কিছুক্ষণ সময় কাটান। সেইসাথে তাঁর চিকিৎসার খোঁজ খবর নেন এবং তার আশুরোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন তিনি।