রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহী মহানগর যুবদলের দোয়া মাহফিল

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৪৭ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর যুবদলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সহিদুন্নাহর কাজি হেনা ও মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক, ১৯ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর নুরুজ্জামান টিটু রোগ মুক্তি কামনায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আজ মঙ্গলবার রাজশাহী মালোপাড়াস্থ্য বিএনপি কার্যালয়ে রাজশাহী মহানগর যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ সুইটের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনের সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান মিনু।

বিশেষ অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সভাপতি ও সাবেক রাসিক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুণর্বাসন বিষয়ক সহ-সম্পাদক রাজশাহী মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন।

উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি মাইনুল হক হারু, তাঁতী দলের সভাপতি আরিফুল হক বনি, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি, সভাপতি আসাদুজ্জামান জনি ও যুগ্ম সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকিসহ বিভিন্ন থানা ও ওয়ার্ড যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অতিথিদের বক্তব্য শেষে অসুস্থ্য সকল নেতৃবৃন্দের রোগমুক্তি কামনা এবং মৃত নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin