নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর যুবদলের উদ্যেগে নগরীর ১নং ওয়ার্ডে প্লেজার কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের ফলজ বৃক্ষ বিতরণ ও রোপন করা হয়। মঙ্গলবার বেলা ১১টায় ১নং ওয়ার্ডের পীর সাহেব পাড়ায় প্লেজার কিন্ডার গার্ডেন স্কুলে প্রাঙ্গনে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি।
এছাড়াও বিএনপি সাংগঠনিক ১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মাইনুল হোসেন, সাধারণ সম্পাদক ওয়াসিম জাভেদ টিংকু, ২নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মনজুর কাদের স্বপন, রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক সোহেল রানা, যুগ্ম-আহ্বায়ক(দপ্তর সম্পাদক) মাসুদুল হক মৃধা মমিন, সদস্য মোহন আলী, আখলেছুর রহমান সাজিম, ২নং ওয়ার্ড যুবদল (পূর্ব) আহ্বায়ক শাহাদৎ হোসেন নবীন, ১নং ওয়ার্ড (পশ্চিম) যুবদলের সদস্য সচিব মুরাদ হোসেন, মহানগর যুবদলের নেতা লিয়ন,আল ফারাবি রাজ,রকি ও কাশিয়াডাঙ্গা থানা ছাত্রদলের সদস্য সচিব আল ফেরদৌস জিন্নাহসহ প্লেজার কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষক মন্ডলী, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। বৃক্ষ বিতরণ ও বৃক্ষ রোপন কর্মসূচি সার্বিকভাবে সহযোগী করেন ১নং ওয়ার্ড যুবদল(পূর্ব) এর যুগ্ম-আহ্বায়ক জাদিদ রাহাত দ্বীপ । রাজশাহী মহানগর যুবদলের পক্ষ থেকে আয়োজক এবং স্কুলের সকলকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।