নিজস্ব প্রতিবেদক: রাজশাহী স্বেচ্ছাসেবক দলের আয়োজনে সোমবার বিকেলে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নতুন কেন্দ্রীয় কমিটি অনুমোদন দেয়ায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সংগ্রামী সালাম ও নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে এবং নারায়নগঞ্জে যুবদল নেতা শাওনকে গুলি করে হত্যার প্রতিবাদে এই মিছিল করেন তারা।
নেতৃবৃন্দ নগরীর কাদিরগঞ্জস্থ রাজশাহী মহিলা কলেজের মোড় হতে মিছিল বের সাহেববাজরসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মালোপাড়াস্থ বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ করে সেখানে সমাবেশ করেন। সমাবেশে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন রিমন।
মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপনের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ বাবলু ও সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার মন্ডলসহ মহানগর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন থানা ও ওয়ার্ডের আহ্বায়ক, সভাপতি, সাধারণ সম্পাদক, সদস্য সচিব ও অন্যান সদস্যবৃন্দ এবং নেতাকর্মী উপস্থিত ছিলেন।