রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের দোয়া ও খাবার বিতরণ

  • প্রকাশ সময় বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৭০৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর সেচ্ছাসেবক দল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক মরহুম শফিউল বারী বাবু এর প্রথম মৃত্যুবার্ষিকী নানা আয়োজনে পালন করেছে। আজ বুধবার দুপুরে এ উপলক্ষে দোয়া ও খাবার বিতরন করা হয়। দোয়া ও খাবার বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মহনাগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন রিমন।

এসময়ে রিমন বলেন, মরহুম শফিউল বারী বাবু দলের একজন নিবেদিত প্রাণ ছিলেন। তাঁর নামে এই সরকার বহু মামলা দিয়েছে। নানাভাবে নির্যাতন করেছে। কিন্তু তিনি কোনদিন অন্যায়ের নিকট মাথা নত করেননি। তিনি একজন জনগণের আদর্শবাদী নেতা ছিলেন। তাঁর মৃত্যুতে জাতীয়তাবাদী দল যেমন একজন নেতা হারিয়েছে, তেমনি জাতি একজন সৎ ও নিষ্ঠাবান জননেতাকে হারিয়েছেন।

বক্তব্য শেষে মরহুম শফিউল বারি বাবুসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের মৃত নেতাকর্মীর রুহের মাগফিরাত ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জাতীয়তাবাদী দলের সকল অঙ্গ সংগঠেেনর নেতাকর্মীর সুস্থ্যতা, করোনা থেকে মুক্তি এবং দেশবাসীর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ সমেয় উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাহীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা যুবদলের সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ বাবলু, সাধারণ সম্পাদক আবদেুর রেজা রিপন, সহ-সভাপতি ওয়াদুদ, আনোয়ার হোসেন, সাইদুল ও আনোয়ার হোসেন সেন্টু।

আরো উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন ও শিমুল, সহ-সাধারণ সম্পাদক শুভ, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নয়ন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি, সভাপতি আসাদুজ্জামান জনি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম জনি, মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাহিন আহম্মেদ ও ছাত্রনেতা রবিন ও আসাদসহ মহানগর এবং বিভিন্ন থানা স্বেচ্ছাসেবক দলের অনান্য নেতাকর্মীবৃন্দ।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin