রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহী মহানগরীতে চুরি হওয়া অটোরিক্সা উদ্ধার করলো কাশিয়াডাঙ্গা থানা পুলিশ

  • প্রকাশ সময় বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ৫৫২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে চুরি হওয়া অটোরিক্সাসহ একজনকে গ্রেফতার করেছে আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। আটককৃত আসামী হলো রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার মোল্লাপাড়া গ্রামের সাহেব আলীর ছেলে আল-আমিন (২৫)।

ঘটনা সূত্রে জানা যায়, গত ১৫ অক্টোবর ২০২১ সন্ধ্যা ৭ টায় অটোরিক্সা চালক আবু সাইদ (৫০) কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম পীর সাহেবপাড়া এলাকায় অটোরিক্সাটি রেখে তার বাড়িতে যায়। কিছুক্ষণ পর এসে দেখে অটোরিক্সাটি নাই। অনেক খোজাঁখুজি করে অটোরিক্সা না পেয়ে অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মামলা দায়ের করেন।

মামলা পরবর্তীতে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ অটোরিক্সাটি খোঁজ শুরু করে। অবশেষে গত ১৯ অক্টোবর ২০২১ বিকেল সাড়ে ৪টায় নগরীর কাশিয়াডাঙ্গা থানার চারখুটার মোড় হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আসামী আল-আমিনকে গ্রেফতার করে এবং অটোরিক্সাটি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin