বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

রাজশাহী মহানগরীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দুই যুবক গ্রেপ্তার

  • প্রকাশ সময় শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ১১৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দুই যুবককে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দিবাগত রাত শুক্রবার ১টার দিকে রাজশাহী মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বোয়ালিয়া থানাধীন কয়েরদারা খ্রিষ্টানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম এলাকার এস এম এহসান উদ্দিন বাদশার ছেলে, বর্তমানে শাহমখদুম থানাধীন নওদাপাড়া এলাকায় বসবাসরত এস এম হাসান মুক্তাদির কিউট (২৩) এবং বোয়ালিয়া থানার কয়েরদারা খ্রিষ্টানপাড়া এলাকার জাকির হোসেনের ছেলে সিফাজ হোসেন (২৫)-কে গ্রেপ্তার করে।

এসময় গ্রেপ্তারকৃত এস এম হাসান মুক্তাদির কিউটের নিকট থেকে লোহার বাটযুক্ত ৩১ ইঞ্চি লম্বা একটি হাসুয়া, একটি ওয়্যারলেস সদৃশ মোবাইল ফোন এবং একটি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়। অপর গ্রেপ্তারকৃত সিফাজ হোসেনের হেফাজত থেকে কাঠের বাটযুক্ত ২৬ ইঞ্চি লম্বা একটি হাসুয়া এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ছিনতাইয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করার কথা স্বীকার করে। এছাড়া এস এম হাসান মুক্তাদির কিউটের হেফাজত থেকে উদ্ধার করা মোবাইল ফোন যাচাই করে তাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মনোগ্রাম ব্যবহার করা এবং একটি মোবাইল নম্বর ‘হোয়াটসঅ্যাপ’ নামে সংরক্ষিত থাকার তথ্য পাওয়া যায়।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত এস এম হাসান মুক্তাদির কিউটের বিরুদ্ধে আরএমপির বিভিন্ন থানায় পেনাল কোডের ধারায় ৭টি ও বিশেষ ক্ষমতা আইনে ১টি মামলা এবং সিফাজ হোসেনের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় পেনাল কোডের ধারায় ১টি ও রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি মামলা রয়েছে।

এছাড়া, এস এম হাসান মুক্তাদির কিউটের নিকট হতে থেকে উদ্ধারকৃত ওয়্যারলেস সদৃশ মোবাইল ফোনটি ব্যবহার করে সরকারি কর্মচারীর ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন সময়ে ছিনতাইসহ বিভিন্ন অপরাধ সংঘটনের চেষ্টা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায়। সরকারি কর্মচারী না হয়েও সরকারি প্রতিষ্ঠানের মনোগ্রাম ব্যবহার এবং ওয়্যারলেস সদৃশ মোবাইল ফোনের মাধ্যমে সরকারি কর্মচারীর ছদ্মবেশ ধারণ করে ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থান করায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে।

সরকারি কর্মচারীর ছদ্মবেশ ধারণ বা সরকারি কর্মচারীর পরিচয় বহন করে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত না হওয়ার জন্য রাজশাহী মহানগরবাসীকে সতর্ক থাকার পাশাপাশি বিশেষভাবে অনুরোধ করেছে আরএমপি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin