রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহী মহানগরীর চলমান বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক মেয়র লিটন

  • প্রকাশ সময় বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ৩৪৬ বার দেখা হয়েছে

নিজম্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় চলমান বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বুধবার দুপুরে মহানগরীর বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন তিনি। এ সময় উন্নয়ন কাজের মানসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন সিটি মেয়র।

প্রায় তিন হাজার কোটি টাকার রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রশস্তকরণ, ৩০টি ওয়ার্ডে রাস্তা, ড্রেন সহ সহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। যার মাধ্যমে পরিকল্পিত উন্নয়নে নান্দনিকভাবে সাজছে রাজশাহী মহানগরী। ইতোমধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশস্ত সড়কের সুফল পাচ্ছেন নগরবাসী। নান্দনিক সৌন্দর্য্যরে মুগ্ধতা ছড়াচ্ছে। সিটি কর্পোরেশনের চলমান এসব উন্নয়ন কাজ নিয়মিত তদারকি করছেন সিটি মেয়র।

আজ বুধবার দুপুরে প্রথমে ১৭নং ওয়ার্ডের বড়বনগ্রাম চকপাড়া এলাকায় চলমান ড্রেনেজ কাজ পরিদর্শন করেন রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এরপর ভদ্রা মোড় হতে পারিজাত লেক হেেয় নওদাপাড়া বাস টার্মিনাল পর্যন্ত চারলেন রাস্তা নির্মাণ কাজ পরিদর্শন করেন তিনি। গত ৬ নভেম্বর ভদ্রা থেকে নওদাপাড়া বাস টার্মিনাল পর্যন্ত সড়কটির নির্মাণ কাজের উদ্বোধন করেন মেয়র। ৪ দশমিক ১৭ কিলোমিটার অযান্ত্রিক যানবাহন লেন সহ চার লেন সড়কের নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৬৯ কোটি ৭৮ লাখ টাকা। সড়কটি ৮০ ফুট প্রশস্ত করা হবে। চারলেন সড়ক ছাড়াও দুই লেনের অযান্ত্রিক লেন, রোড ডিভাইডার, উভয়পাশে ড্রেন ও ফুটপাত নির্মাণ করা হবে।

সড়কটি পরিদর্শন শেষে ২৬নং বারিন্দ্র মেডিকেল কলেজ এলাকায় ড্রেনেজ নির্মাণ কাজ, চন্দ্রিমা আবাসিক এলাকায় চলমান কার্পেটিং কাজ, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় সংলগ্ন এলাকায় চলমান রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ পরিদর্শন মেয়র খায়রুজ্জামান লিটন।

এ সময় প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক নূর ইসলাম তুষার, ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আরমান আলী এবং বিসমিল্লাহ ট্রেডিং কোং এর সত্ত্বাধিকারী বজলুর রহমানসহ সংশ্লিষ্টরা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin