রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহী মাদারবক্স গার্হস্থ্য অর্থনীতি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সংস্কৃতিক অনুষ্ঠান

  • প্রকাশ সময় রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৮৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মাদার বক্স গার্হস্থ্য অর্থনীতি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রোববার কলেজ ক্যাম্পাসে প্রতিযোগিতায় ৪০০ মিটার দৌড়, স্মৃতিশক্তি পরীক্ষা, সুই সুতা পরানো, শিক্ষকদের হাড়িভাঙ্গা ও লৌহ গোলক নিক্ষেপ সহ পঞ্চাশটি ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয়।এতে কলেজের প্রায় ৭৫ জন শিক্ষার্থী অংশ গ্রহন করেন। খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়। অত্র কলেজের অধ্যক্ষ সালমা শাহাদাত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক সোনিয়া রহমান ও অধ্যাপক তাহমিনা পারভীন বক্তব্য রাখেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, পড়ালেখার পাশাপাশি শারীরিক সুস্থতার প্রয়োজন রয়েছে। আর এই সুস্থতার পূর্ব শর্ত হচ্ছে খেলাধুলা ও শরীর চর্চা। খেলাধুলা ভালো করলে যেমন শরীর ও মন ভালো থাকে, তেমনি জীবন-জীবিকারও নিশ্চয়তা পাওয়া যায়। সেইসাথে দেশ ও বিদেশে সুনাম অর্জন করা সহজতর হয়। এছাড়াও সকল প্রকার মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে বিরত থাকা যায় বলে উল্লেখ করেন প্রধান অতিথি। বক্তব্য শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন তিনিসহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ ছাড়াও অত্র কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin