বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

রাজশাহী মিলনী সংঘের পুরস্কার বিতরণ ও শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ২৫২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবস উপলক্ষে মিলনী সংঘ টিকাপাড়ার উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও শীতবস্ত্র বিতরণ করা হয়। নগরীর খুলিপাড়া ঈদগাহ ময়দানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী মহানগরের আহ্বায়ক কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিলনী সংঘের সভাপতি গোলাম মোস্তফা মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ইনতিয়াজ আহম্মদ কিষলু, মিলনী সংঘের সাবেক সভাপতি আহসান হাবিব খোকন, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাট্রিজ এর পরিচালক সাইফুল ইসলাম হীরক, ব্যবসায়ী এখলাস আহম্মেদ রমী, মহানগর বিএনপি’র সদস্য সৈয়দ লুৎফর রহমান খোকন, বোয়ালিয়া থানা বিএনপি’র(পূর্ব) আহ্বায়ক আশরাফুল ইসলাম নিপু ও প্রফেসর কাউসার আহম্মেদ ইতি। খেলা পরিচালনা ও উপস্থাপনায় ছিলেন পিপলু।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আজিজ, আব্দুল মজিদ, আবু রাসেল মনি, সজিব, ডিকেন, ইয়াসিন, সুইট, বাদল নাঈম ও বিশাল। প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও শীতার্তদের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin