নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর যুবদলের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক ও রাজশাহী বিল্ডিং পেইন্টার শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক রনি হোসেন রাহুল এর স্ত্রী আদরী শুক্রবার রাত প্রায় সাড়ে ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ-তে ইন্তেকাল করেন(ইন্না—-রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ২৮ বছর। মৃত্যুকালে তিনি নবজাতক পুত্র, এক মেয়ে সন্তান ও স্বামীসহ অনেক আত্মীয়স্বজন রেখে গেছেন।
শনিবার বাদ যোহর মালদা কলোনী বউ বাজার ঈদগাহ মাঠে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী, আত্মীয়স্বজন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। জানাযা শেষে স্থানীয় কবরস্থানে মরহুমাকে দাফন করা হয়।
উল্লেখ্য গত ১২জানুয়ারী শুক্রবার বিকেল ৫.২০টায় আদরী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুত্র সন্তানের জন্মদান করেন। এরপরই তিনি অসুস্থ হন। গুরুতর অবস্থায় তাঁকে অত্র মেডিকেলের আইসিইউ-তে ভর্তি করে লাইফ সাপোর্টে রাখা হয় বলে তাঁর স্বামী রনি হোসেন রাহুল জানান। দীর্ঘ ৮দিন তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শুক্রবারর রাত সাড়ে ৯টার দিকে তিনি ইন্তেকাল করেন।