মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহী রাজপাড়া থানা বিএনপি’র বিক্ষোভ মিছিল

  • প্রকাশ সময় বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ৩৫১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারা দেশের ন্যায় বুধবার রাজশাহী মহানগরের রাজপাড়া থানা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিস পত্রের মুল্য বৃদ্ধির প্রতিবাদে এবং ভোলায় ছাত্রদল সভাপতি নুরে-আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

নেতৃবৃন্দ নগরীর কোর্ট ষ্টেশন মোড় বিএনপি পার্টি অফিস এর সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে কোর্ট বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূণরায় পার্টি অফিসের সামনে এসে শেষ করেন। সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজপাড়া থানা সাবেক যুবদল নেতা মোস্তাক আহম্মেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা।

উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, ওয়ালিউল হক রানা, জয়নাল আবেদিন শিবলী ও শফিকুল ইসলাম শাফিক, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মহিলা দলের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সকিনা খাতুন, মহিলা দল নেত্রী জুবাইদা খানম রিতা, নাসিরা খানম, আসমা উল হুসনা, মনোয়ারা, শাহিনা আক্তার রোজি, তানিয়া, সুমী আক্তার, আইরন ও শোফালি, রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি ও মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবার আলী জ্যাকিসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী।
প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা বলেন, বিএনপি’র আন্দোলনে সরকারের বালির মসনত কেঁপে উঠেছে। যে কোন সময়ে ভেঙ্গে পড়বে। এ অবস্থায় সরকারের মন্ত্রী ও এমপিরা আবোল-তাবোল বকতে শুরু করেছে। জনগণ জেড়ে উঠেছে উল্লেখ করে তিনি আরো বলেন, প্রশাসন ও আইনশৃংখলা বাহিনী দিয়ে আর কোন প্রকার লাভ হবেনা। বিএনপি ও জনগণের আন্দোলন আর থামাতে পারবেনা। এখন শুরু ঝটিকা ঝড় তুলতে হবে। যে ঝড়ে এই সরকার দেশ থেকে পালাতে বাধ্য হবে।

তিনি আরো বলেন, রাতের অন্ধকারের সরকারের কোন কর্মকাণ্ডকে আর জনগণ বিশ্বাস করেনা। কারন মেগা প্রকল্প নাম দিয়ে হাজার হাজার কোটি টাকা লোপাট করে দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে। প্রতিটি পন্যের মূল্য বৃদ্ধি করে জনগণকে মহাবিপদে ফেলে দিয়েছে। অবস্থা উত্তোরণ করতে এবং দেশের জনগণকে বাঁচাতে কঠোর আন্দোলনের কোন বিকল্প নাই। আর এই আন্দোলনে সবাইকে রাজপথে নামার আহ্বান জানান তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin