নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সরকারী সিটি কলেজ ছাত্রদলের নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ অত্র কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর আমিনা আবেদীন এর সাথে সৌজন্য সাক্ষাত করেন। রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের নবগঠিত আহবায়ক কমিটির সদস্য সচিব ও সাবেক সাধারণ সম্পাদক এমদাদুল হক লিমনের নেতৃত্বে এসময়ে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক বিশাল রহমান ও তাকাফুল ইসলাম সৈকতসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সদস্য সচিব লিমন ভারপ্রাপ্ত অধ্যক্ষর এর নিকট কলেজে স্বঅবস্থান তৈরী এবং তারা যেন কলেজে ছাত্রদলের কার্যক্রম পরিচালনা করতে পারেন সে পরিবেশ তৈরী করতে অধ্যক্ষের নিকট অনুরোধ করেন। এছাড়াও কলেজের সকল কাজে তারা সহযোগিতা করবেন বলে প্রতিশ্রুতি দেন।
অধ্যক্ষ প্রফেসর আমিনা আবেদীন নেতৃবৃন্দের কথা শোনেন এবং বলেন, দীর্ঘ দেড় বছর পরে শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে। পর্যায়ক্রমে সকল ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি স্ব-অবস্থানের বিষয়ে সকল ছাত্র সংগঠনের সাথে বসে কথা বলে ব্যবস্থা গ্রহন করবেন বলে আশ্বাস প্রদান করেন।