মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
২০২৭ সালের শুরুতেই পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ মন্ত্রী ভূমি মন্ত্রী মিনুর আশু রোগমুক্তি কামনায় ১৮ নং ওয়ার্ডে আলোচনা ও দোয়া মাহফিল ভূমিমন্ত্রী মিনুর রোগমুক্তি কামনায় ধর্মসভা মন্দিরে বিশেষ প্রার্থনা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত তেতাল্লিশ পরিবারের মধ্যে এক কোটি ঊনআশি লাখ টাকার চেক বিতরণ এমপির বিরুদ্ধে আ.লীগকে পুনর্বাসন ও হয়রানীর প্রতিবাদে বিএনপির নেতাকর্মীদেরই সংবাদ সম্মেলন জনগণের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে হবে: এমপি মিলন ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া মাহফিল দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল

রাজশাহী সিটি প্রেস ক্লাবের নয়া কমিটির দায়িত্ব গ্রহন

  • প্রকাশ সময় রবিবার, ২ জুন, ২০২৪
  • ২৬৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৩৫ বছরের এতিহ্যবাহী রাজশাহী সিটি প্রেস ক্লাব। গত মাসের ২৫ তারিখ এই ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত সাধারণ সম্পাদক পরিতোষ মোহন চৌধুরী আদিত্য এর নিকট দায়িত্ব হস্তান্তর করেন সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সভাপতি রফিক আলম। রোববার নগরীর উপশহরস্থ সিটি প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে বেলা ১২টার দিকে তারা দায়িত্ব গ্রহন ও হস্তান্তর করেন।

এসময়ে উপস্থিত ছিলেন সহ-সভাপতি এস.এইচ.এম তরিকুল ও সুলতান মাহমুদ রেজা, যুগ্ম সম্পাদক ফরহাদ হোসেন আদনান, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম বনি, দপ্তর, পাঠাগার ও প্রশিক্ষণ সম্পাদক ফজলুল করিম বাবলু, সমাজ কল্যাণ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সৌমেন্দ্রনাথ মন্ডল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ওমর ফারুক, নির্বাহী সদস্য মিলন শেখ, তারিক হায়দার মিঠু ও জাহিদ হাসান। এছাড়াও অত্র ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

দায়িত্ব গ্রহন শেষে সাধারণ সম্পাদক অত্র ক্লাবের সবাইকে নিয়ে কাজ করার অঙ্গিকার করেন। সেইসাথে সকল সদস্যকে সহযোগিতা করার অনুরোধ করেন তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin