বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহী সিটি প্রেস ক্লাবের সাত সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

  • প্রকাশ সময় শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ২৫১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আব্দুস সবুরকে আহ্বায়ক ও রখি আলমকে সদস্য সচিব করে ঐহিত্যবাহী প্রেস ক্লাব রাজশাহী সিটি প্রেস ক্লাবের সাত সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এ লক্ষে শুক্রবার বিকেল ৪টায় রাজশাহী কামরুজ্জামান পার্ক এর পিঁপড়া ইভেন্ট হল রুমে বিশেষ সাধারণ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি প্রেস ক্লাবের সদ্য সাবেক সভাপতি মোহাম্মদ জুলফিকার।

প্রেস ক্লাবের সদ্য সাবেক সাধারণ সম্পাদক রফিক আলমের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ও বর্তমান সদস্য রেজাউল করিম রাজু, সিনিয়র সদস্য আব্দুস সবুর, সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল হাসান জনি, সদ্য সাবেক অর্থ সম্পাদক পরিতোষ চৌধুরী আদিত্য, সাবেক নির্বাহী সদস্য মিলন শেখ, সদস্য ড. সাদিকুল ইসলাম স্বপন, শাহরিয়ার অনতু, সুমন হাসান, এস.এম এম তরিকুল ইসলাম, ফজলুল করিম বাবলু, ফরহাদ হোসেন আদনান, সোহরাব হোসেন সৌরভ, আমিনুল ইসলাম বনি, রেজাউল মহিম তপন, ওমর ফারুক, হাবিব আহমেদ, আবু হানিফ ও তারিক হায়দার মিঠু।

সভায় বিগত দিনের কার্যক্রম তুলে ধরেন রফিক আলম। তিনি প্রতিটি বিষয় সুন্দরভাবে সবার সামনে উপস্থাপন করেন। অর্থ সম্পাদক বিগত দিনের আয় ব্যয়ের হিসাব তুলে ধরেন। এর উপরে উপস্থিত সদস্যগণ আলোচনা করেন। সেইসাথে আগামীতে কিভাবে এই প্রেস ক্লাব আরো ভালভাবে পরিচালনা করা যায় সে বিষয়েও আলোচনা হয়। আলোচনা শেষে নির্বাচিত কমিটি ভেঙ্গে দিয়ে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন মাইনুল হাসান জনি, পরিতোষ চৌধুরী আদিত্য, ফজলুল করিম বাবলু, শাহরিয়ার অনতু ও ড. সাদিকুল ইসলাম স্বপন। এই কমিটি আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করবেন বলে সভায় সিদ্ধান্ত গ্রহন করা হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin