রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহী ৮০ দশকের ছাত্র সংগ্রাম পরিষদের করোনা টিকা রেজিষ্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন

  • প্রকাশ সময় সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ৪৭৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: “সকল প্রকার অপপ্রচার ও বিভ্রান্তি থেকে মুক্ত থাকুন” স্লোগানকে সামনে রেখে রাজশাহী ৮০ দশকের ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে ভ্যাকসিনের ফ্রি রেজিষ্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করা হয়। আজ সোমবার (২৬ জুলাই) বেলা ১১টায় রাজশাহী সিটি বাইপাস মতি চত্বরে রাজশাহী সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকার মানুষকে করোনায ভ্যাকসিন গ্রহণে উদ্বুদ্ধ করতে এই কার্যক্রমের সূচনা করা হয়। উদ্বোধনের প্রথম দিন অত্র এলাকায় মাইকিং করে প্রায় ৩০০ জনের রেজিষ্ট্রেশন সম্পন্ন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৮০’র দশকের ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহা. আসাদুজ্জামান আসাদ, সাবেক ছাত্রনেতা মেরাজুল আলম মেরাজ, কামরান হাফিজ, শাহরিয়ার রহমান সন্দেশ, ফারুক হোসেন ডাবলু, শহীদ এ.এইচ.এম কামরুজ্জামান কলেজের উপাধ্যাক্ষ কামরুজ্জামান, রাসিক. ৬ নং ওয়ার্ড কাউন্সিলর নূরুজ্জামান টুকু, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিক, জিয়াউর রহমান ও রফিকুজ্জামান রফিকসহ আরো অনেক নেতৃবৃন্দ।
প্রতিদিন রাজশাহীর বিভিন্ন এলাকায় সকাল ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এই রেজিষ্ট্রেশন কার্যক্রম চলবে বলে ঘোষণা করা হয়। সেইসাথে সকলকে কোনো প্রকার গুজবে কান না দিয়ে দ্রুত রেজিষ্ট্রেশন সম্পন্ন করে ভ্যাকসিন গ্রহণ করার জন্য আহবান জানানো হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin