রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল বাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে: এমপি মিলন যুবদল কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক প্রদান ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল ফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু

রাজশাহীতে আইন প্রয়োগকারী সংস্থার সাথে সভা

  • প্রকাশ সময় রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ৪১৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের সাথে সভা অনুষ্ঠিত হয়। দিনের আলো হিজড়া সংঘ ও ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার রাজশাহীর আয়োজেন এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডায় অর্থায়নে এই সভা অনুষ্ঠিত হয়। রোববার সকাল ১০টা হতে দুপুর পর্যন্ত চলমান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম।

ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কম্যান্ড্যান্ট পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জ এর অতিরিক্ত ডিআইজি রশিদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার সোনাতন চক্রবর্তী ও দিনের দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা।
আরো উপস্থিত ছিলেন দিনের আলো হিজড়া সংঘের সাধারণ সম্পাদক সাগরিকা খান, সহ-সম্পাদক জয়িতা পলি, কোষাধ্যক্ষ জুলি, দিনের আলো হিজড়া সংঘের মানুষের জন্য ফাউন্ডেশনের প্রকল্পের প্রোগ্রাম সমন্বয়কারী মৌসুমী খাতুন, কোষাধ্যক্ষ মোস্তাক আহম্মেদ ও প্রোগ্রাম অফিসার রায়হানুল হক রায়হানসহ জেলার বিভিন্ন থানার পুলিশ কর্মকর্তা ও তৃতীয় লিঙ্গের জনগণ।

তৃতীয় লিঙ্গের সদস্যদের বিভিন্ন অভিজ্ঞতা ও তাদের জীবন কাহিনী প্রধান অতিথি শোনেন এবং বক্তব্যে বলেন, আইন শৃংখলাবাহিনী সর্বদা তৃতীয় লিঙ্গের জনগণের ভাল কাজের সাথে আছেন। সরকার এই জনগোষ্ঠিকে ২০১৩ সালে স্বীকৃতি দিয়েছেন। সেইসাথে বাজেটে তাদের জন্য আলাদাভাবে অর্থ বরাদ্দ, কর্মসংস্থানের ব্যবস্থা ও পৈত্রিক সম্পদের অংশিদারিত্ব নিশ্চিত করেছেন সরকার। এখন তাদের শুধু এগিয়ে যাওয়ার পালা।
তিনি আরো বলেন, কেউ কাউকে স্থান করে দেয়না নিজের জায়গা নিজেকে তৈরী করে নিতে হয়। সমাজের দৃষ্টিভঙ্গি ও নেতিবাচক দিক সবার ক্ষেত্রেই রয়েছে। রাস্তায় অনেক সময় মেয়ে ও নারীদের বকাটেরা কটুক্তি ও বাজে কথা বলে। তাতে কি ঐ মেয়ে বা নারী বাড়ির বাহিরে আসা বন্ধ করে দেয়? এ বিষয়গুলো ভাবতে হবে। নিজেদের ভাবমুর্তি সমাজ তথা দেশের নিকট তুলে ধরতে লেখাপড়া শিখতে হবে, কর্ম করতে হবে, মানুষের দ্বারে দ্বারে যাওয়া ক্রমন্বয়ে কমিয়ে আনতে হবে এবং হিজড়া গুরু প্রথা বন্ধ করতে হবে বলে বক্তব্যে উল্লেখ করেন প্রধান অতিথি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin