মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৩২৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সরকারী মহিলা কলেজের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় “আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় কলেজের সুবর্ণজয়ন্তী চত্বর হতে র‌্যালি বের করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজের শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফের ড. নাজনীন সুলতানা, শিক্ষক পরিষদের সম্পাদক তোফাজ্জল হোসেন মোল্লা এবং আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২২ উদ্যাপন কমিটির আহ্বায়ক তোফিকুল ইসলাম। এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ এবং বিএনসিসি, রোভার, রেঞ্জার ও রেডক্রিসেন্ট কন্টিঞ্জেন্ট ইউনিটসহ কলেজের সকল শ্রেণির ছাত্রীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা ও সেমিনারে বক্তব্য উপস্থাপন করেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আকতারুজ্জামান শেখ, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ কামাল হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফারহানা বেগম, প্রাণিবিজ্ঞান বিভাগের প্রভাষক জলি রাণী বর্মন।
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে আয়োজিত ‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের গুরুত্ব ও তাৎপর্য: প্রেক্ষিত বাংলাদেশ’ শিরোনামে রচনা প্রতিযোগিতার পুরষ্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. সাইফুল ইসলাম।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin