মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহীতে আরইউজে’র বিক্ষোভ সমাবেশে, সাংবাদিকের ওপর হামলারকারীরা গ্রেফতার না হলে বিএমডিএ ঘেরাও

  • প্রকাশ সময় রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৪৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক:রাজশাহীতে বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘এটিএন নিউজ’ রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব ও ক্যামেরাপার্সন রুবেলের ওপর হামলাকারী বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) কর্মকর্তা-কর্মচারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়েছে। অন্যথায় বিএমডিএ কার্যালয় ঘেরাওসহ কঠোর কর্মসূচি দেয়ার হুশিয়ারি দিয়েছে রাজশাহীতে কর্মরত সাংবাদিকরা।

রোববার বেলা ১১টায় নগরীর দড়িখরবোনা মোড়ে দুই সাংবাদিকের ওপর বিএমডিএ’র কর্মকর্তা-কর্মচারী কর্তৃক হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দ এই হুশিয়ারি উচ্চারণ করেন। রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন আরইউজে সভাপতি রফিকুল ইসলাম।

আরইউজে’র সাধারণ সম্পাদক তানজিমুল হক-এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্ম মহাসচিব রাশেদ রিপন, আরইউজের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুর রহমান রকি, বিএফইউজে’র সাবেক সহ-সভাপতি জাবেদ অপু, বিএফইউজে’র সদস্য বদরুল হাসান লিটন, মোহাম্মদ আনিসুজ্জামান, আরইউজে’র কোষাধ্যক্ষ সরকার দুলাল মাহবুবু, আরইউজে’র সদস্য ও সিনিয়র সাংবাদিক আনোয়ার আলী হিমু ও কাজী গিয়াস প্রমুখ।

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তানজিমুল হক বলেন, এটিএন নিউজের দুই সাংবাদিকের ওপর যে ন্যক্কারজনক হামলা হয়েছে, তা তদন্তের কিছু নেই। ঘটনাটি টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হচ্ছিল। এর ফুটেজ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিএমডিএ কর্তৃপক্ষের কাছেও আছে। এমন প্রমাণ থাকার পরও যদি এই দুর্নীতিবাজ নির্বাহী পরিচালক আবদুর রশিদের বিরুদ্ধে আইনগত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা না হয়, তাহলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। দ্রুত এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানান তিনি।

আরইউজে সভাপতি রফিকুল ইসলাম বলেন, ‘রাজশাহীর মানুষ শান্তিপ্রিয়। এই শান্তিপ্রিয় জনগণকে সুযোগ হিসেবে নিয়ে রাজশাহীর ঐহিত্য রেশম শিল্পকে ধ্বংস করে দেয়া হয়েছে। উত্তরাঞ্চলের কৃষি ও কৃষকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। এই ব্যাংকেও কিছু দুর্নীতিবাজ কর্মকর্তারা ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। বরেন্দ্র অঞ্চলের কৃষকদের উন্নয়নের জন্য বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ নামে একটি প্রতিষ্ঠান করা হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় বরেন্দ্র অঞ্চলের মানুষের ঐতিহ্যবাহী বিএমডিএ দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে।

রাজশাহীর সাংবাদিকরা নিজেদের চোখের সামনে বিএমডিএ’র কর্মকর্তাদের এমন পুকুরচুরি করতে দিতে পারে না। আমরা বিএমডিএর দুর্নীতিবাজদের নিয়ে সংবাদ প্রকাশ করার জেরেই গত ৫ সেপ্টেম্বর আমাদের সহকর্মী এটিএন নিউজের রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব লাইভ সম্প্রচারে থাকা অবস্থায় বিএমডিএ অফিসের সামনে সেখানকার কর্মকর্তা-কর্মচারী হামলা চালিয়েছে।

এই ঘটনায় এটিএন নিউজের ক্যামেরাপার্সন রুবেল এখনো রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে নগরীর রাজপাড়া থানায় একটি মামলাও হয়েছে। কিন্তু এখন পর্ন্ত আসামিদের কাউকে গ্রেফতার করা হয়নি। অনতিবিলম্বে হামলার সাথে জড়িত আসামিদের গ্রেফতারের জোর দাবি জানান তিনি। অন্যথায় রাজশাহীর জনগণকে সঙ্গে নিয়ে বিএমডিএ ঘেরাওসহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারী দেন তিনি।

উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বিএমডিএ কার্যালয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের হামলায় আহত হন এটিএন নিউজের রাজশাহী প্রতিনিধি ও ক্যামেরাপার্সন। হামলার ঘটনায় ঐদিন রাত সাড়ে ৯টার দিকে বিএমডিএ নির্বাহী পরিচালক আব্দুর রশিদসহ ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে নগরীর রাজপাড়া থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী সাংবাদিক বুলবুল হাবিব। হামলার ঘটনার ৬ দিন অতিবাহিত হলেও অদ্যাবধি কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin