রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে আরএমপি’র খাদ্য সামগ্রী বিতরণ

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ৩৯৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে ২০০ আদিবাসী, অসহায় ও দুঃস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন আরএমপি’র পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। মহামারী করোনা ভাইরাস সংক্রমন মোকাবেলার সৃষ্ট পরিস্থিতিতে রাজশাহী মহানগরীতে কর্মহীন হয়ে পড়া নিম্নআয়ের ও বিভিন্ন পেশাজীবীদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেল ৫ টায় কাশিয়াডাঙ্গা কলেজ মাঠে স্বাস্থ্যবিধি মেনে কাশিয়াডাঙ্গা থানার উদ্যোগে ১২৫ জন আদিবাসী ও ৭৫ জন গরিব, অসহায় ও দুঃস্থদের মাঝে চাল, আটা, ডাল, লবণ, তেল ও আলু বিতরণ করা হয়।

পুলিশ কমিশনার খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বলেন, আমরা রাজশাহী মহানগর পুলিশ আপনাদের পাশে সব সময় আছি এবং সর্বক্ষণ পাশে থেকে আপনাদের বিপদে-আপদে সহযোগিতা করতে চাই। তিনি আরো বলেন, কারো ইমারজেন্সি অক্সিজেনের সমস্যা হলে আমাদেরকে জানাবেন আমরা নিজেরাই আপনাদের বাড়িতে পৌঁছে দেব। এ ছাড়াও আপনাদের যেকোন সমস্যা আমাদেরকে জানাবেন আমরা আইন সঙ্গতভাবে এবং আমাদের সাধ্যমত সমাধান করার চেষ্টা করব ।

আমরা এই মানবিক সাহায্য-সহযোগিতার কাজটি অব্যাহত রেখেছি এবং আরো সহযোগিতা করতে চাই। আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি বিভিন্ন ধরনের সামাজিক ও মানবিক কর্মকান্ডে আরএমপি সব সময় সাধারণ মানুষের পাশে রয়েছে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মজিদ আলী বিপিএম, উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাংগা) মনিরুল ইসলাম, সহকারি পুলিশ কমিশনার (কাশিয়াডাংগা) মীর মুহসীন মাসুদ রানা, কাশিয়াডাঙ্গা থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নাহিদ আক্তার নাহান ও কাশিয়াডাঙ্গা থানা অফিসার ইনচার্জ এসএম মাসুদ পারভেজ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin