বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা আকবর আলীর পাশে এমপি মিলন রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত অসুস্থ বিএনপি নেতা আকবর আলীর পাশে এমপি মিলন সার সংকট নেই, কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা জনগণ যাকে চাইবে তাকে নমিনেশন দেয়া হবে, বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা: এমপি মিলন প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী গাছ ও প্রকৃতির ভারসাম্য না থাকলে অস্তিত্ব হুমকিতে পড়বে:এমপি মিলন রাজশাহীতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানালেন এমপি মিলন হিমাগারে আলু সংরক্ষণে যৌক্তিক ভাড়া নির্ধারণের দাবি, ব্যত্যয় হলে কঠোর হুঁশিয়ারি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর, মোহনপুরে বিভিন্ন রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধনীতে: এমপি মিলন

রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত

  • প্রকাশ সময় বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে উৎসবমুখর পরিবেশ ও যথাযথ মর্যাদায় উদযাপিত হয় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ নিজেদের জীবনে ধারণ করার আহ্বান জানিয়েছেন বক্তারা। এদিন সকাল থেকেই নগরীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়। সকাল পৌনে ১১টায় নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশাল এক ‘জশনে জুলুশ’ বা ধর্মীয় মিছিল। মিছিলটি চলার সময় রাজপথে ধ্বনিত হতে থাকে কুরআন তিলাওয়াত, সূরা পাঠ, হামদ ও নাত। প্রিয় নবীর শানে দরুদ শরীফ পাঠ শেষে বিশেষ মোনাজাতও অনুষ্ঠিত হয়।

নগরীর বিভিন্ন পাড়া-মহল্লা থেকে ধর্মপ্রাণ মানুষ নানা যানবাহনে চড়ে এই মিছিলে অংশ নেন। পরবর্তীতে বেলা ১১টায় রাজশাহী সাহেব বাজার জিরো পয়েন্টে এক জমায়েত অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এ সময় দেশ ও জাতির উন্নতি-অগ্রগতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। মোনাজাত শেষে মিছিলটি হযরত শাহ মখদুম রূপোশ (র.) দরগার দিকে চলে যায়।

বিশেষ এই দিবসটি উপলক্ষে নগরীর কারাগার, এতিমখানা ও হাসপাতালসহ বিভিন্ন সরকারি-বেসরকারি ভবনে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। এছাড়া প্রাথমিক বিদ্যালয়গুলোতে আয়োজন করা হয়েছে সূরা পাঠ ও হামদ-নাতসহ নানা প্রতিযোগিতা।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin