বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

রাজশাহীতে একজন ব্যক্তি দেড় শতাধিক পরিবারের খাবার পানি বন্ধ করলো

  • প্রকাশ সময় শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৮৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর হেতম খাঁ কারিগরপাড়া মহল্লায় বক্কর নামে এক ব্যক্তি দীর্ঘ শত বছরের পানির পাম্প, সাবমার্শিবল পাম্প ও ট্যাপ লাইন বন্ধ করে দিয়েছে। এই পানির পাম্প হতে দেড় শতাধিক পরিবারের শত শত মানুষ এবং ম্যাচে থাকার শিক্ষার্থীরা পানি নিয়ে যেত। এছাড়া ও ঐ পাম্পের সামনে ফাঁকা জায়গায় লাশ ধোয়ানো হত বলে জানা গেছে। পানির পাম্প খুলে দেয়া এবং দখলকৃত সম্পত্তি উদ্ধার ও দোষি বক্কর এর শাস্তির দাবীতে শুক্রবার বেলা ১১টার দিকে পানির পাম্পের সামনে ও পরে পাড়ার বড় রাস্তায় মানববন্ধন করে। আর এই মানববন্ধনের আয়োজন করে ভূক্তভোগি এলাকাবাসী। মানববন্ধনে শতাধিক নারী পুরুষ অংশগ্রহন করেন।

মানববন্ধনে উপস্থিত মাইনুল হাসান, বেলী, সামাদ, রিতা ও অনেক বয়স্ক মানুষসহ অনেকে অভিযোগ করে বলেন, এই জায়গা মূলত খাস। আবার কেউ বলেন, এলাকার মানুষের সুবিধা কথার ভেবে গোলাম কাদের নামে এক ব্যক্তি শতাধিক বছর পূর্বে পানির পাম্প বসানোর জন্য ঐ জায়গা দান করে গেছেন। এখন বক্কর ঐ জায়গা ক্রয় করেছে মর্মে কোর্ট থেকে নিষেধাজ্ঞা নিয়েছে বলে উল্লেখ করেন। তারা আরো বলেন, ঐ জায়গা কোনভাবেই বিক্রি হয়নি। ওখানে রয়েছে পাঁচ ছটাক জায়গা। কিন্তু বক্কর অন্য লোকের নিকট হতে দুই ছটাক জায়গা ক্রয় করেছেন। ঐ দুই ছটাক জমি তার বাড়ির মধ্যে রয়েছে বলে জানান তারা। অথচ সম্পূর্ন ষড়যন্ত্রমূলকভাবে বক্কর এই জঘন্য কাজ করে এতগুলো মানুষকে কষ্টে ফেলে দিয়েছে বলে জানান তারা।

তারা আরো বলেন, প্রায় তিন হাজার মানুষ প্রায় পনের দিন ধরে খাবার পানির কষ্টে রয়েছেন। অন্য জায়গায় পানি আনতে গেলে তারা পানি দিতে চায়না। গালিগালাজ করে। এই নিয়ে অত্র ওয়ার্ডের কাউন্সিলর এর নিকট তারা লিখিত অভিযোগ করলেও কাউন্সিলর এ বিষয়ে কোন পদক্ষেপ নেননি বলে তারা অভিযোগ করেন। ভুক্তভোগিরা বলেন, দ্রুত এই পানির পাম্প খুলে না দিলে অত্র এলাকার লোকজন পানিবাহিত নানা রোগে আক্রান্ত হবে। সেইসাথে বিষুদ্ধ পানির অভাবে প্রানহানীও হতে পারে বলে উল্লেখ করেন। দ্রুত পানির পাম্প খুলে দিয়ে অত্র এলাকার জনগণের কষ্ট লাঘবের জন্য আইন শৃংখলাবাহিণী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুরোধ করেন তারা। সেইসাথে কষ্ট প্রদানকারী বক্করের শাস্তির দাবী করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin