বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহীতে একটি ভূক্তভোগি পরিবারের সংবাদ সম্মেলন

  • প্রকাশ সময় শনিবার, ১ জুন, ২০২৪
  • ২৫৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মারপিট, হত্যার হুমকী, মিথ্যা মামলা ও শ্লীতনাহানীর প্রতিবাদ এবং আসামীদের আটক এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সংবাত সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন রাজশাহী শাখা কার্যালয়ে শিরোইল কলোনীর একটি ভূক্তভোগি পরিবারের আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে নিলুফার ইয়াসমিন রিয়া।

তিনি উল্লেখ করেন আমার স্বামীর উপরে প্রতিশোধ নিতে আমাকে রাতের অন্ধকারে আসামী শিরোইল কানার মোড় এলাকার সাদেক এর ছেলে পারভেজ(৩৫), একই এলাকার ইব্রাহিম এর রুহুল আমিন(৩০), হাসান এর ছেলে হাসিব(২৫), রহমান এর ছেলে ইসলাম(২৭), মুন্নার ছেলে তিয়াস ও জুয়ারের ছেলে তিতাস জোরপূর্বক আমাকে ধর্ষণ করে। এ নিয়ে চন্দ্রিমা থানায় মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ মামলা না নেয়ায় পরে ৯মে জেলা রাজশাহীর নারী ও শিশু ট্রাইবুন্যাল-১আদালত রাজশাহীতে ধারা ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধণী ৩এর ৯(৩) এর ৭/৩০ধারায় আমি বাদি হয়ে মামলা দায়ের করি। আদালত আসামীদের আটকের নির্দেশ দিলেও থানা পুলিশ আসামীদের আটক না করায় তারা আরো বেপরোয়া হয়ে উঠেছে। তারা প্রতিনিয়ত প্রাণ নাশের এবং মামলা তুলে নেয়ার হুমকী দিচ্ছে।

তিনি উল্লেখ করেন আমার স্বামী রকি শিরোইল গোডাউন এলাকায় অবসরে উঠাবসা করেন। উপরোক্ত আসামীসহ কয়েকজন মিলে গোডাউনের ভিতরে বসে গাজা সেবন করলে, অত্র গোডাউনের কোয়াটারে বসবাসরত লোকজন নিষেধ করলে কিশোর গ্যাং এর ঐ সন্ত্রাসীরা কোয়াটারে প্রবেশ করে মোটর সাইকেল ও ঘরের জানালা-দরজাসহ সকল আসবাব এবং জিনিষপত্র ভাঙ্গচুর করে। এ বিষয়টি নিয়ে কোয়াটারের লোকজন মামলা করলে পুলিশ কয়েকজনকে আটক করে। আর এ বিষয়টি নাকি আমার স্বামী পুলিশকে জানিয়েছে বলে ভূলধারনা করে তাকে ২ মে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সন্ত্রাসীরা রকিকে মোবাইল করে শিরোইল কলোনীর নিচপাড়ায় ডাকে। সেখানে যাওয়ামাত্র কোন কিছু বুঝে ওঠার পূর্বেই তাকে আসামীরাসহ প্রায় ৪৫-৫০জন মিলে বেদম মারপিট শুরু করলেও আশে পাশের লোকজন চেয়ে চেয়ে দেখা ছাড়া কেউ এেিগয় আসেনি। ততক্ষণে আমর স্বামী মারখেয়ে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পরেন। অজ্ঞান অবস্থায় তাকে আমরা সবাই মিলে রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরো উল্লেখ করেন আমার স্বামীকে পরের দিন ৩মে শনিবার মেডিকেল থেকে ডাক্তার রিলিজ দিলে তিনি মেডিকেল থেকে বেড়িয়ে আসার সময় ঐ সন্ত্রাসীরা আবারও তাকে মারার জন্য ঘিরে ধরে। তিনি কোনমতে প্রান নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তাকে মারত না পেরে রকির চাচাতো ভাই সোহানকে মারপিট করে মাথা ফাটিয়ে ফেলে। এ নিয়ে উভয় পক্ষে থানায় মামলা হলেও আসামীরা আটক না হওয়ায় এবং আমার স্বামী বাড়ির বাহিরে থাকায় উপরোক্ত আসামীরা তার উপরে প্রতিশোধ নিতে ৫মে রাতে আমাকে রাস্তা থেকে জোরপূবর্ক তুলে নিয়ে গিয়ে ধর্ষন করে।

এসময়ে আমি বাজার থেকে রিক্সাযোগে বাড়ি ফেরার পথে ইউসুফ স্কুলের নিকট গেলে সন্ত্রাসীরা আমাকে ডাক দেয়। ঐ সন্ত্রাসীরা আমার নাকে কি যেন মেডিসিন দিয়ে অজ্ঞান করে ফেলে। এরপর তারা আমকে পাশের নির্জন স্থানে মাঠ স্কুলের জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে জোরপূর্বক মুখ ও হাতপা চেপে ধরে পালাক্রমে ধর্ষন করে।

আমার পরিবারের সদস্যরা আমাকে খোঁজাখুঁজি করে অচেতন অবস্থায় গোংরানীর শব্দ পেয়ে রাত প্রায় ২টার দিকে আমাকে উদ্ধার করে সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি-তে ভর্তি করেন। আসামীরা প্রকাশ্যে ঘুর বেড়াচ্ছে। পুলিশ তাদের আটক করছেনা। উপরোন্ত বিভিন্নভাবে আমাদের হয়রাণী করছে। আসামীদের দ্রুত আটক করে আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তিনি। এসময়ে রিয়ার স্বামী রকি উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin