রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে ওলামা কল্যাণ পরিষদের জেল হত্যা দিবসের প্রস্তুতিমূলক সভা

  • প্রকাশ সময় শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ৬০৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: তিন নভেম্বর জেল হত্যা দিবস। এই দিনে কারাগারে বাংলাদেশের জাতীয় নেতাকে বিপদগামী সেনা সদস্য ও দুস্কৃতিরা হত্যা করে। এর মধ্যে অন্যতম ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান এর পিতা শহীদ এ.এইচ.এম কামরুজ্জামান হেনা। শহীদ এই চার নেতার স্মরনে রাজশাহী ওলামা কল্যাণ পরিষদ নানা কর্মসূচী পালনের সিদ্ধান্ত গ্রহন করেছে। এ উপলক্ষে আজ শনিবার বিকেলে নগর ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন রাজশাহী ওলামা কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল গনি, সহ-সভাপতি মুফতী ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক মুফতী মুহাম্মদ ওমর ফারুক, ত্রান, আইন ও বিচার বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম, যুগ্ম সম্পাদক আব্দুস সোবহান, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম,অর্থ সচিব মুফতী হুসাইন আহমদ, সদস্য সাইফুল ইসলাম, ইকবাল হোসাইন, নুরুল ইসলাম, মামুনুর রশিদ, কামাল উদ্দিন, দেলোয়ার হোসেন, মোখতার হোসাইন ও আল আমিনসহ অন্যান্য সদস্যবৃন্দ।

সাধারণ সম্পাদক মুফতী মুহাম্মদ ওমর ফারুক বলেন, সভায় জাতীয় চার নেতার রুহের মাগফিরাত কামনায় নগরীর প্রায় একশটি মাদ্রাসায় কোরআন খতম, ফজর নামজের পরে দুই ঘন্টা কোরআন তেলওয়াত এবং পরে আলোচনা সভা করা হবে সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin