শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

রাজশাহীতে করদাতাদের সম্মাননা প্রদান

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ২৫০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কর অঞ্চল রাজশাহীর উদ্যোগে চারটি ক্যাটাগরিতে ৪২ জন করদাতাকে সেরা করদাতা সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়। জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনায় কর অঞ্চল-রাজশাহীর আয়োজনে মঙ্গলবার সকালে নগরীর মনি বাজারে অবস্থিত নানকিং দরবার হলে সেরা করদাতাদের সম্মাননা প্রদান করা হয়। জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনায় মঙ্গলবার সকালে নগরীর মনি বাজারে অবস্থিত একটি চাইনিজ রেষ্টুরেন্ট দরবার হলে সেরা করদাতাদের এই সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে কর অঞ্চল-রাজশাহী কর কমিশনার শাহ্ আলী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর আপীল অঞ্চল-রাজশাহী কর কমিশনার মনোয়ার আহমেদ, রাজশাহী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কমিশনার জাকির হোসেন, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি মাসুদুর রহমান রিংকু। স্বাগত বক্তব্য রাখেন কর অঞ্চল-রাজশাহী পরিদর্শী রেঞ্জ-১ অতিরিক্ত কর কমিশনার মোহাম্মদ শাহ আলম। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন কর অঞ্চল-রাজশাহী নওগাঁ সার্কেল-৪ সহকারী কর কমিশনার ইসমাইল মোর্শেদ।

এছাড়াও পুরস্কার প্রাপ্ত করদাতাদের মধ্য থেকে সর্বোচ্চ কর প্রদানকারী করদাতা আব্দুল আওয়াল, মেসার্স মুন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোকলেছুর রহমান মুকুল ও সুজিত কুমার সরকার অনুভূতি ব্যক্ত করেন। উল্লেখ্য, রাজশাহী সিটি কর্পোরেশন, রাজশাহী জেলা, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, নাটোর ও নওগাঁ জেলার ৪টি ক্যাটাগরিতে ৪২ জন সেরা করদাতাদের সম্মাননা প্রদান করার সময়।

এসময় উপস্থিত বক্তারা জানান, জাতীয় অর্থনীতিতে রাজস্ব আহরনের অন্যতম উৎস হলো আয়কর। রাষ্ট্রের ব্যয় নির্বাহসহ সম্পদের সুষম বন্টন ও সামাজিক বৈষম্য নিরসনে আয়করের ভূমিকা অনস্বীকার্য। বক্তারা আরো বলেন, এই কর অঞ্চলের যে সকল করদাতা নিয়মিত আয়কর, ভ্যাট প্রদানের মাধ্যমে দেশের উন্নয়নের চালিকা শক্তি সরকারের রাজস্ব ভান্ডারকে সমৃদ্ধ করছেন এবং জাতীয় রাজস্ব বোর্ডকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সে সকল করদাতাগণ কে স্বীকৃতি প্রদান ও তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্যই ২০০৮ সাল থেকে জাতীয় রাজস্ব বোর্ড এ আয়োজন করে যাচ্ছে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin