বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহীতে কর্মসংস্থান সৃষ্টির সুযোগ দিতে নৌকা মার্কায় ভোট দিন: আসাদ

  • প্রকাশ সময় শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ৩৭০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেন, রাজশাহীর উন্নয়ন দৃশ্যমান হয়েছে। এবার লক্ষ্য কর্মসংস্থান। এজন্য শিল্পায়ন, ব্যবসা-বাণিজ্যের প্রসারসহ যা করা প্রয়োজন সবই করতে চান আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। রাজশাহীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করার সুযোগ দিতে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে তাকে সেই সুযোগ করে দেয়ার আহ্বান জানান তিনি।

শনিবার বিকেলে রাজশাহী জেলা যুবলীগ সাধারণ সম্পাদক আলী আজম সেন্টুর নেতৃত্বে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের নৌকা প্রতীকের প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। বিকেলে নগরীর লক্ষ্মীপুর মোড় থেকে প্রচার মিছিল শেষে লক্ষ্মীপুর বঙ্গবন্ধু ম্যুরালের সামনে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় প্রধান অতিথির বক্তব্যে আসাদ এসব কথা বলেন।

তিনি বলেন, সকলের কাছের মানুষ খায়রুজ্জামান লিটন। তিনি সবার বিপদে-আপদে সব সময় পাশে ছিলেন এবং আছেন। রাজশাহীকে কীভাবে বদলে দিতে হয়, সেটি তিনি করে দেখিয়েছেন। উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকা মার্কার প্রার্থী খায়রুজ্জামান লিটনের বিকল্প নেই। রাজশাহীতে কর্মের অভাব আছে। লিটন প্রতিশ্রুতি দিয়েছেন, এবার তিনি কর্মের ব্যবস্থা করবেন। সুযোগ দিলে তিনি তা করে দেখাতে পারবেন। আগামী ২১ জুন নির্বাচনে খায়রুজ্জামান লিটনকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করলে তিনি আরো উন্নয়ন করে দেখাবেন বলে উল্লেখ করেন তিনি।

পথসভায় বক্তব্য রাখেন, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য গোলাম রাব্বানী, জেলা যুবলীগের সহ-সভাপতি মোহাম্মদ মুজাহিদ হোসেন মানিক, মাহমুদ হাসান ফয়সাল, আলমগীর মোর্শেদ, ওবায়দুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাসুম আলী রশিদ, মোবারক হোসেন মিলন, সাবেক ছাত্রনেতা মেরাজ ও হাবীব। উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা আরিফুল ইসলাম, বেলাল সরকার, মীর মিতুল, সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান, সামাউন ইসলাম, প্রচার সম্পাদক রফিক, উপপ্রচার সম্পাদক শাহাদাত হোসেন পিন্টু, গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন, সহ-সম্পাদক সেলিম জাহাঙ্গীর, নাজমুল ইসলাম, সাইদুর রহমান, সদস্য মুক্তার হোসেন ও খন্দকার ফারুক হোসেন প্রমুখ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin