বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহীতে কারা নির্যাতিত সকল নেতাকর্মীদের সংবর্ধনা প্রদান

  • প্রকাশ সময় শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ২৩৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে কারানির্যাতিত বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের সংবর্ধনা প্রদান করা হয়। শনিবার বিকেলে রাজশাহী রাজশাহী মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে ঐতিহাসিক ভূবনমোহন পার্কে এই সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। সভাপতিত্ব করেন বিএনপি রাজশাহী মহানগরের আহ্বায়ক কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা।

বিএনপি রাজশাহী মহানগরের আহ্বায়ক কমিটির সদস্য সচিব মামুন-অর-রশিদ মামুন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, বিএনপি রাজশাহী জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব অধ্যাপক বিশ^নাথ সরকার, বিএনপি রাজশাহী মহানগরের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, ওয়ালিউল হক রানা, আসলাম সরকার, শাফিকুল ইসলাম শাফিক, বজলুল হক মন্টু ও জয়নাল আবেদীন শিবলী, বিএনপি রাজশাহী জেলা আহ্বায়ক কমিটির সদস্য রায়হানুল ইসলাম রায়হান ও তোফায়েল হোসেন রাজু।

আরো উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সভাপতি ও মহানগর রাজশাহী যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনি ও সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, কৃষক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক আল আমিন সরকার টিটু, স্বেচ্ছাসেবক দল রাজশাহী মহানগরের আহ্বায়ক মীর তারেক, সদস্য সচিব আসাদুজ্জামান জনি ও স্বেচ্ছাসেবক দল রাজশাহী জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব শাহরিয়ার আমিন বিপুল, স্বেচ্ছাসেবক দল রাজশাহী মহানগরের সদস্য সচিব আসাদুজ্জামান জনি।

এছাড়াও রাজশাহী মহানগর শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম পাখি, সাধারণ সম্পাদক রফিক উদ্দিন, মহানগর জাসাস এর সদস্য সচিব সেলিম রেজা, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সৈয়দা রোমেনা হোসেন, রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি, রাবি ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহিসহ মহানগর আগত বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নির্যাতিত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অতিথিদের বক্তব্য শেষে কারানির্যাতিত নেতাকর্মীরে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin