নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর কোর্ট ষ্টেশন থেকে বিলসিমলা বাইপাশ পর্যন্ত বস্তি উন্নয়ন করার লক্ষে কারিতাস বাংলাদেশ রাজশাহীর উদ্যোগে ছষ্ঠ ডায়লগ কর্মশালা অনুষ্ঠিত হয়। কমিউনিটি সোস্যাল ল্যাবঃ এন ইনিশিয়েটিভ টু ইমপ্রুভ দি লিভিং কন্ডিশনস অব ভালনারাবল স্লাম রেসিডেন্টস আন্ডার দি আরবান ম্যানেজমেন্ট অব ইন্টারনাল মাইগ্রেশন ডিউ টু ক্লাইমেটচেঞ্জ, আরবান ম্যানেজমেন্ট অব মাইগ্রেশন এন্ড লাইভলিহুড প্রকল্পের মাধ্যমে আজ রোববার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত এই ডায়লগ সভা অনুষ্ঠিত হয়।
নগরীর মহিষবাথানস্থ কারিতাস আঞ্চলিক অফিসের ফাদার চেস্কাতো হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কোর কমিটির সদস্য ও রাসিক জোর-২ এর সংরক্ষিত আসনের কাউন্সিলর আয়েশা খাতুন নাদিরা। প্রধান অতিথি ছিলেন কোর কমিটির সভাপতি ও রাসিক ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামারুজ্জামান কামরু। উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা সমাজসেবা কর্মকর্তা ( রেজিষ্ট্রেশন) ড. হামিদুল ইসলাম, রাসিক এর নগর পরিকল্পনাবিদ বনি হাসান, কারিতাস রাজশাহী অঞ্চলেরর দূর্যোগ ব্যবস্থাপনা প্রকল্পের প্রজেক্ট অফিসার দীপক এক্কা, কোর কমিটির সদস্য তানজির হোসেন দুলাল ও কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক মনিটর (পুষ্টি) ফরিদুল ইসলাম।
এছাড়াও কোর কমিটির সসদস্য সাংবাদিক ফজলুল করিম বাবলু ও কারিতাস রাজশাহী অঞ্চলের কমিউনিটি ফ্যাসিলিটেটর আশা আগ্নেশ তপ্নসহ কোর কমিটির অন্যান্য সদস্য এবং ভলান্টিয়ারগণ উপস্থিত ছিলেন।

কারিতাসের স্বেচ্ছাসেবকগণ রাজশাহী কোর্ট ষ্টেশন হতে বিলসিমলা পর্যন্ত বস্তি এলাকার বিভিন্ন সমস্যাগুলো বিভিন্ন সময়ে তুলে এনে ডায়লগ কর্মশালায় তুলে ধরেন। সেইসব সমস্যাগুলো নিয়ে সবাই আলোচনা করেন এবং সদস্যাগুলো মার্কিং এর মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে তিনটি বিষয় মনোনীত করা হয়। এই তিনটি বিষয় নিয়ে সভায় আলোচনা হয়।
সেইসাথে সাবমার্শিবল পাম্প স্থাপন করার জন্য স্থান নির্ধারণ ও ড্রেন ও রাস্তা করার লক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের অনুমতির জন্য আবেদন করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। সেইসাথে অনুমতির জন্য কোর কমিটির মধ্যে থেকে তানজির হোসেন দুলালকে আহবায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।