নিজস্ব প্রতিবেদক: কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা (কেপিইউএস) এর উদ্যোগে মঙ্গলবার আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গ্লেনকো ফাউন্ডেশন ওয়াক ফর লাইফ রাজশাহীর ও নাগরিক উদ্যোগের সহযোগীতায় র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিক সংরক্ষিত আসন ৩,৫ ও ৬নং ওয়ার্ড নারী কাউন্সিলর শিউলী খাতুন।
অনুষ্ঠানের সভাপতি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি সোহেল রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক উদ্যোগ এর প্রতিনিধি যোশেফ যাহদার ও দিপু রাম এবং আলহাজ¦ ফারুক হোসেন। গ্লেনকো ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন মেহেদী হাসান, পনসেটি প্রাক্টিশনার ও ক্লিনিক ম্যানেজার ওয়াক ফর লাইফ রাজশাহী। এছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার অর্থ সম্পাদক সুজন, সহ-সাংগঠনিক সম্পাদক রতন আলী, নারী ও শিশু সম্পাদিকা রেবেকা, সদস্য ও সেচ্ছাসেবী সহ আরো অনেকে।

উপস্থিত বক্তারা বলেন, প্রতিবন্ধীরা ব্যক্তিরা এখন পরিবার, সমাজ ও দেশের বোঝা নয়। তারাও অনেক কাজ করছেন। উদ্যেক্ত্যা হচ্ছেন। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলাধুলা করে দেশের সুনাম বয়ে আনছেন বলে উল্লেখ করেন তারা। তারা আরো বলেন, প্রতিটি সন্তানকে লেখাপড়া শিখিয়ে মানুষের মত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। সেইসাথে প্রতিবন্ধীদের কারিগরী শিক্ষায় শিক্ষা প্রদান করার জন্য অভিভাবকদের অনুরোধ করেন তারা।