রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে ক্ষতিগ্রস্থ শহীদ পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান

  • প্রকাশ সময় বুধবার, ৩০ জুন, ২০২১
  • ৬০১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবিদেক: করোনাভাইরাসের কারনে ক্ষতিগ্রস্থ মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে আর্থিক সহায়তা প্রদান করা হয়। আজ বুধবার দুপুরে তালাইমারী শহীদ মিনার চত্বরে আয়োজতি অনুষ্ঠানের মাধ্যমে রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একশ জন শহীদ পরিবারের সদস্যদের হাতে দুই হাজার টাকা করে মোট দুই লক্ষ টাকা তুলে দেন।
এসময়ে তিনি বলেন, করোনায় ক্ষতিগ্রস্থ সবাইকে ত্রাণের আওতায় আনা হচ্ছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে তাঁরা এই সকল কার্যক্রম বাস্তবায়ন করছেন। কারণ এই সরকার জনগণের সরকার। তিনি কাউকে না খাইয়ে রাখবেন না। এছাড়াও কেউ অতি জরুরী সমস্যায় পড়লে জেলা প্রশাসক এর নিকট যাওয়ার পরামর্শ দেন তিনি। সেইসাথে আজ থেকে লকডাইন কঠোরভাবে মেনে চলার জন্য উপস্থিত সকলেল প্রতি আহবান জানান তিনি। বক্তব্য শেষে তিনি উপস্থিত সদস্যদের হাতে এই অর্থ তুলে দেন।
এসময়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরিফুল হক, জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট অভিজিদ সরকার, পবা উপজেলা নির্বাহী অফিসার শিমুল আকতার, মহানগর মুক্তিযোদ্ধা কমাণ্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আব্দুল মান্নান ও কবিকুঞ্জের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রুহুল আমিনসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin