বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহীতে গ্রামীণ ব্যাংকের গাছের চারা বিতরণ

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ২৮৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে নবেল বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের আয়োজনে ও আর্থিক সহযোগিতায় সমিতি প্রধানদের মধ্যে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়। ’বনজ-ফলজ-ঔষধী রোপন করবো কয়েক কোটি দেশের বায়ু, দেশের মাটি করবো মোরা খাঁটি’ এই প্রতিপাদ্য বিষয় এবং ‘গাছে গাছে ভরবো দেশ আসবে দেশে সবুজ ছায়ার পরিবেশ’ এই স্লোগনকে সামনে রেখে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে গ্রামীণ ব্যাংক কাটাখালী পবা শাখার রাজশাহীর মাধ্যমে এই বিতরণ করা হয়।

গাছ বিতরণের পূর্বে গ্রামীণ ব্যাংকের সুবিধাভোগি সমিতির প্রধান ও সদস্যদের সাথে অত্র প্রতিষ্ঠানের হলরুমে মতবিনিয় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে গাছের চারা বিতরণ করা হয়। এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংক রাজশাহী জোনাল অফিস এর প্রশাসনিক কর্মকর্তা আব্বাস উদ্দীন সিদ্দীকি, গ্রামীণ ব্যাংক কাটাখালী পবা শাখার শাখা ব্যবস্থাপক মেহেদী হাসান, সেকেন্ড ম্যানেজার আকতারুজ্জামান ও প্রশিক্ষণার্থী শাখা ব্যবস্থাপক মাসুদ রানাসহ অত্র অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও সমিতির প্রধান এবং সদস্যরা উপস্থিত ছিলেন।

শাখা ম্যানেজার বলেন, গ্রামীণ ব্যাংকের এই শাখার তেয়াত্তরটি কেন্দ্রের তেয়াত্তর জন কেন্দ্র প্রধানের হাতে মোট দশ হাজার বনজ ও ফলজ গাছের চারা তুলে দেয়া হয়। এই শাখার মাধ্যমে এবারে সত্তর হাজার গাছের চারা পর্যায়ক্রমে বিতরণ করা হবে বলে জানান তিনি।

প্রধান অতিথি প্রশাসনিক কর্মকর্তা আব্বাস উদ্দীন সিদ্দীকি বলেন, গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয়ে চেয়ারম্যান সাইফুল ইসলাম মজিদ এর নির্দেশনায় সারা বাংলাদেশে এই মৌসুমের ১০ কোটি গাছের চারা রোপন করার পরিকল্পনা গ্রহন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এই গাছের চারা বিতরণ করা হচ্ছে। তিনি আরো বলেন, সারা দেশে এক কোটি সদস্যর মধ্যে এই গাছেল চারা বিতরণ করা হবে। সপ্তাহব্যাপি চলমান কার্যক্রমে রাজশাহী এরিয়ার বিরাশিটি ব্রাঞ্চে মোট তিন লক্ষ পনের হাজার গাছের চারা বিতরণ করা হবে বলে উল্লেখ করেন তিনি। এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin