বুধবার, ১৩ মে ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি: জেলা প্রশাসক একজন কাজ পাগল মানুষ পবা-মোহনপুরের এমপি মিলন রাসিক ১৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বেলাল আহমেদের মায়ের ইন্তেকাল রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে দুদকের প্রশিক্ষণ কর্মশালা রাজশাহীতে জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

রাজশাহীতে ‘গ্রীন পদ্মা কটেজ’র কাজের উদ্বোধন

  • প্রকাশ সময় সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ৫৭৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : গ্রীন প্লাজা রিয়েল এস্টেট কোম্পানী লিমিটেড এর চলমান প্রকল্প ‘গ্রীন পদ্মা কটেজ’ এর কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার (১৩ নভেম্বর) দুপুর দুইটায় রাজশাহী নগরীর শিরোইলে এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন।

তিনি বলেন, ২২ নম্বর ওয়ার্ডে দুইটি প্রজেক্টের কাজ শেষ পর্যায়ে গ্রীন প্লাজা রিয়েল এস্টেট কোম্পানী লিমিটেডের। এই কোম্পানীটি রাজশাহীতে সুনামের সাথে কাজ করে যাচ্ছে। রিয়েল এস্টেট কোম্পানীগুলোর মধ্যে রাজশাহীতে ‘গ্রীন প্লাজা রিয়েল এস্টেট কোম্পানী লিমিটেড’ মানুষের আস্থা অর্জন করেছে। আমার জানা মতে, তারা স্বচ্ছতার সাথে দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করছে। তিনি আরো বলেন, শিরোইলের ‘গ্রীন পদ্মা কটেজ’র গুরুত্ব ভালো। কারণ চার লেন সড়কের পাশেই এই ‘গ্রীন পদ্মা কটেজ’। কাছেই বাস স্ট্যান্ড ও রেলওয়ে স্টেশন। অনেকটাই শহরের প্রাণ কেন্দ্র।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু। তিনি বলেন, রাজশাহী আর আগের রাজশাহী নেই। অনেক উন্নত হয়েছে। তার অংশ হিসেবে ডেভলপমেন্ট কোম্পানীগুলো বেশি অবদান রাখছে। কারণ এসব ডেভলপমেন্ট কোম্পানী শহরে নতুন নতুন সুন্দর বহুতল ভবন নির্মাণ করছে। সুন্দর নগরী গড়ে তোলার মূলে রয়েছেন নগর পিতা রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এইচএম খায়রুজ্জামান লিটন। তিনি আরো বলেন, রাজশাহীবাসীর দীর্ঘদিনের চাওয়া ছিল রাজশাহী-কক্সবাজার রুটে বিমান ব্যবস্থা। সেই প্রতিক্ষা পূরণ হয়েছে। আগামি ১৭ নভেম্বর রাজশাহী-কক্সবাজার রুটে সরাসরি বিমান চালু হবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও গ্রীন প্লাজা রিয়েল এস্টেট কোম্পানী লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বলেন, রাজশাহী গ্রীন সিটি। এই গ্রীন নগরীতে, গ্রীন প্লাজা রিয়েল এস্টেট কোম্পানী। এই শহরের সাথে প্রতিষ্ঠানের নাম; আর কাজের সাথে দারুন মিল রয়েছে। তিনি বলেন, আমরা সর্বোচ্চ নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছি। গ্রীন প্লাজা রিয়েল এস্টেট কোম্পানীর নির্মিত প্রজেক্ট সমূহে যারা ফ্লাট নিচ্ছেন তারা সকলেই সন্তষ প্রকাশ করেছেন।

কারণ সুন্দর লোকেশনে সুন্দর ভবন। গ্রহকদের আরো মর্যাদা বাড়িয়ে দেয়। পরিশেষে গ্রীন প্লাজা রিয়েল এস্টেট কোম্পানী লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান সকলের সহযোগিতা কামনা করেন। শেষে ‘গ্রীন পদ্মা কটেজ’র পাইলিং এর কাজ অনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক রিয়াজ আহমেদ, হারুন অর রশিদ, বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নির্বাহী সদস্য (রাজশাহী সাংগঠনিক অঞ্চল) ও রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক খালেদা ইয়াসমিন, সড়ক পরিবহন গ্রুপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মতিউল হক টিটো, সহ-সাধারণ সম্পাদক মেহদী মাসুদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিক্বণ নৃত্য শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হাসিব পান্না।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin