নিজস্ব প্রতিবেদক: রাজশাহী শহরের চাকুরী দাতা প্রতিষ্ঠানের কর্ণধার ও তাদের প্রতিনিধিদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর নিউমার্কেট এলাকার একটি চাইনিজন রেষ্টুরেন্ট হলরুমে সভা অনুষ্ঠিত হয়। দিনের আলো হিজড়া সংঘের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন অত্র সংস্থার সভাপতি মোহনা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শবনম শিরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিস্কৃতি সংস্থার নির্বাহী প্রধান এস কে এল মুহাম্মদ লালন, আপস এর নির্বাহী পরিচালক আবুল বাশার পল্টু ও সোস এর নির্বাহী পরিচালক কামরান।
মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডায় অর্থায়নে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিনের আলো হিজড়া সংঘের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মৌসুমী খাতুন ও কোষাধ্যাক্ষ মোস্তাক আহম্মেদসহ গণমান্য ব্যক্তিবর্গ ও হিজড়া সম্প্রদায়ের জনগণ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র সংস্থার প্রোগ্রাম অফিসার রায়হানুল হক রায়হান।
সভার সভাপতি হিজড়া জনগোষ্ঠীর বর্তমান সামাজিক অবস্থা তুলে ধরে বলেন, হিজরারা এখন বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানে কাজ শুরু করেছে। তবে প্রয়োজনের তুলনায় অনেক কম। আগামীতে কর্মসংস্থানের ব্যবস্থা করার লক্ষে এগিয়ে আসার জন্য সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান ও সংস্থার প্রধানদের ইেগয়ে আসার অনুরোধ জানান।
প্রধান অতিথি বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিজড়া জনগোষ্ঠীকে তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দিয়েছেন। এছাড়া পিতার সম্পদে অংশিদারিত্ব নিশ্চিত করেছেন। এখন নিজেদের অধিকার নিজেদের আদায় করে নিতে হবে। লেখাপড়া শিখে মানুষের মত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। তাহলে মূল স্রোতধারার সাথে হিজড়া জনগোষ্ঠি এগিয়ে যেতে পারবে বলে তিনি উল্লেখ করেন তিনি।