নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়বাদী মহিলা দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী জেলা মহিলা দল বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ করে। নেতাকর্মীবৃন্দ শনিবার বিকেলে রাজশাহী মহানগরীর সাগরপাড়া বটতলা মোড় হতে র্যালি বের করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাটার মোড়ে গিয়ে র্যালি শেষ করেন। সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
র্যালি ও সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহিলা দলের সভাপতি এডভোকেট সামসাদ বেগম মিতালী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার। জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সৈয়দা রোমেনা হক এর সঞ্চালনায় কর্মসূচীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র সদস্য গোলাম মোস্তফা মামুন, তাজমুল তান টুটুল, তোফায়েল হোসেন রাজু, জাকিুরুল ইসলাম বিকুল ও চারঘাট উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন।
আরো উপস্থিত ছিলেন রাজশাহী জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি ফরিদা বেগম, সহ-সভাপতি নার্গিস ও কাজল রেখা, সাংগঠনিক সম্পাদক রত্না ও রোকসানা বেগম এবং যুগ্ম সাধারণ সম্পাদক পিয়ারী বেগমসহ জেলা মহিলা দলের বিভিন্ন থানা, উপজেলা, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
সভাপতি সমাবেশে বক্তব্যে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নারী জাগরন ও নারী উন্নয়নে ভূমিকা রাখা এবং দেশের উন্নয়নে নারীদের অবদান রাখার জন্য মহিলা দল প্রতিষ্ঠা করেন। সেই থেকে নারীরা অদ্যবধি সমাজ তথা দেশ গড়ার কাজে পুরুষের পাশাপাশি সমানভাবে অবদান রেখে যাচ্ছেন। কিন্তু রাতের অন্ধকারের সরকার নারীদেরকে পিছিয়ে দিচ্ছে। এই সরকারের আমলে সব থেকে বেশী মেয়ে ও নারীরা নির্যাতিত ও যৌন হয়রানীর শিকাড় হচ্ছে।

সভাপতি আরো বলেন, বিনা ভোটের সরকার হওয়ার জনগণের উপরে তাদের কোন দায়ভার নেই। বিভিন্ন মিছিল, মিটিং ও সমাবেশে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের দিয়ে বিরোধী দলীয় নারীদের নির্যাতন করছে। মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। কিন্তু এভাবে আর চলতে দেয়া হবেনা। বিএনপি ঘোষিত সকল কর্মসূচীতে মহিলা দলের নেতাকর্মীরা জীবন বাজি রেখে সামনের কাতারে থেকে কর্মসূচী পালন ও সরকার পতনের আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে বলে উল্লেখ করে সবাইকে রাজপথে নামার আহ্বান জানিয়ে কর্মসূচী সমাপ্ত ঘোষনা করেন।