রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে জাহানারা জামান স্মৃতি ২য় বিভাগ ফুটবল লীগের উদ্বোধন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ৫৬১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে জাহানারা জামান স্মৃতি ২য় বিভাগ ফুটবল লীগ ২০২১-২২ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন-ফেস্টুন উড়িয়ে এই টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

টুর্ণামেন্টে ৩টি গ্রুপে মোট ১৬টি দল অংশগ্রহণ করছে। রাজশাহী জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় উদ্বোধনী দিনে কিশোর ফুটবল একাডেমী মহান মুক্তিযুদ্ধের চেতনায় তরুণ সংঘ দলকে ৩-২ গোলে পরাজিত করে।

রাজশাহী জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের জাহানারা জামান স্মৃতি ২য় বিভাগ ফুটবল লীগ কমিটির চেয়ারম্যান শামসুজ্জামান রতনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে রাজশাহী জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি শামিম হোসেন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন ও আহসানুল হক পিন্টু, রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী।

৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম, জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সরকার, কোষাধ্যক্ষ জিয়া হাসান আজাদ হিমেল, যুগ্ম সম্পাদক নাজমীর আহম্মেদ আমান, মহিলা জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক রাফিজা খানম ছবি ও নির্বাহী সদস্য মমতাজ মহল। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন আকতার হোসেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin