বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহীতে জোরপূর্বক ঈদগাহ’র জমি দখলের অভিযোগ

  • প্রকাশ সময় বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ২৭৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর জিন্নাহনগের জিন্নানগর তমেসা বিবি ঈদগাহ্ এর সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে। ঈদগাহ্টি ২০০৪ সালে প্রতিষ্ঠিত হলেও অত্র সম্পত্তিটি পুকুর হওয়ায় সেখানে মাটি ভরাট করে ২০১১ সাল থেকে নিয়মিত ঈদের নামাজ আদায় হয়ে আসছে। ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক শাহরিয়ার শওকত বলেন, সাবেক ৩ আর/এস হোল্ডিং ৪৮৭, দাগ নং সাবেক ২৯৬, হাল দাগ নং-১১৪৪, রকম পুকুর, পরিমান-.৫৪৫১ একর এর কাত .০৪৬০ একর, সম্পত্তি ২০০৪ সালের ৩১ আগস্ট হবিবর রহমানের স্ত্রী মমতাজ বেগম, ছেলে মামুন সরকার, ফজলে রাব্বি হিমেল ও মেয়ে ফাতেমা খাতুন হেমা, সবার বাড়ি শালবাগান, বোয়ালিয়া রাজশাহী এর পক্ষে আম মোক্তার ও নিজ পক্ষে স্বয়ং শালবাগানের মৃত অসির উদ্দিন এর ছেলে আসাদুজ্জামান স্বাক্ষরিত ঐ সম্পত্তি দলিল মূলে ঈদগাহ এর নামে লিখে দেন। সেই থেকে অত্র সম্পত্তি ঈদগাহ ব্যবহার করে আসছে বলে জানান তিনি।

দীর্ঘ ১৯ বছর পরে এসে কিছুদিন থেকে ঈদগাহের পার্শবর্তী বসবাসকারী সম্রাট এর প্ররোচানায় ও তার ছোট ভাই সঞ্জয় মিলে অত্র ঈদগাহ মাঠের অত্র জমি জোরপূর্বক দখল করে বাড়ি নির্মানের লক্ষে পিলার গাথা শুরু করে। এ সময়ে ঈদগাহ কমিটি ও এলাকাবাসী বাধা প্রদান করেন এবং আইনী প্রক্রিয়ার মাধ্যমে কাজ বন্ধ করে রাখা হয়। সেইসাথে ঈদগাহের মধ্যে মাদ্রাসা নির্মাণ করার জন্য মালামাল রক্ষার্থে পূর্ব দিকের রাস্তা সাময়িক বন্ধ করে রাখা হয়। সেই রাস্তার দেয়াল বুধবার ভেঙ্গে মাঠের ভিতরে প্রবেশ করে সাইনবোর্ড ভেঙ্গে ফেলে। সেইসাথে পুণরায় নির্মাণ কাজ শুরু করলে ঈদগাহ কমিটি পুলিশকে খবর দিলে পুলিশ এসে বাধা দিয়ে কাজ বন্ধ করে দেন জানান তিনি। এ নিয়ে ঈদগাহ কমিটি আরএমপি মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানান তিনিসহ উপস্থিত অন্যান্য সদস্য ও এলাকাবাসী। ঈদগাহ কমিটি ও এলাকাবাসী অত্র ঈদগাহ রক্ষার্থে ভূমিদস্যুদেগর কবল থেকে ঈদগাহকে রক্ষা করার অনুরোধ করেন।

এবিষয়ে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহ্রাওয়ার্দী হোসেন বলেন, অভিযোগ পেছেনে। উভয় পক্ষকে বুধবার তারাবী নামাজের পওে থানায় ডাকা হয়েছে। বসে একটা মিমাংশা করা হবে বলে উল্লেখ করেন তিনি। সেইসাথে আইন শৃংখলা রক্ষার্থে উভয় পক্ষকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান এই পুলিশ কর্মকর্তা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin