বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
২০২৭ সালের শুরুতেই পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ মন্ত্রী ভূমি মন্ত্রী মিনুর আশু রোগমুক্তি কামনায় ১৮ নং ওয়ার্ডে আলোচনা ও দোয়া মাহফিল ভূমিমন্ত্রী মিনুর রোগমুক্তি কামনায় ধর্মসভা মন্দিরে বিশেষ প্রার্থনা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত তেতাল্লিশ পরিবারের মধ্যে এক কোটি ঊনআশি লাখ টাকার চেক বিতরণ এমপির বিরুদ্ধে আ.লীগকে পুনর্বাসন ও হয়রানীর প্রতিবাদে বিএনপির নেতাকর্মীদেরই সংবাদ সম্মেলন জনগণের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে হবে: এমপি মিলন ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া মাহফিল দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল

রাজশাহীতে ডায়াবেটিক কল্যাণ কেন্দ্র’র আন্তর্জাতিক ডায়াবেটিস দিবস পালন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ৩২১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ডায়াবেটিসের ঝুঁকিসমুহ এবং এর প্রতিরোধে করণীয় সম্পর্কে জানুন, এই স্লোগানে মঙ্গলবার নানা কর্মসূচীর মধ্যে দিয়ে সারা দেশের ন্যায় রাজশাহীতে আন্তর্জাতিক ডায়াবেটিস দিবস উদযাপন করা হয়। ডায়াবেটিক কল্যাণ কেন্দ্র রাজশাহীর আয়োজনে বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মহানগরীর আলপুট্টির মোড় হতে বর্নাঢ্য র‌্যালি বের করে মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুণরায় আলুপট্টি নিজ কার্যালয়ে সামনে গিয়ে শেষ করা হয়। র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি, সমাজসেবী শাহীন আকতার রেনী।

বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগর শাখার স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও ডায়াবেটিক কল্যাণ সমিতি রাজশাহী সভাপতি ডা.এফ এম এ জাহিদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগর শাখার সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক লিয়াকত আলী, রাজশাহী কবি কুঞ্জের সভাপতি অধ্যক্ষ রুহুল আমিন প্রামানিক, জাসদ রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ রাজশাহী মহানগরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল। এছাড়াও অত্র কেন্দ্রের অন্যান্য ডাক্তার, কর্মকর্তা-কর্মচারী, শুধিজন এবং বিভিন্ন ওষুধ কোম্পানীর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin