বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহীতে তৃতীয় লিঙ্গের মানুষদের ঈদ উপহার দিলেন আজিজুল আলম বেন্টু

  • প্রকাশ সময় সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ৩০০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে তৃতীয় লিঙ্গের মানুষদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন মানবতার ফেরিওয়ালা খ্যাত রাজশাহী মহানগর আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক আজিজুল আলম বেন্টু। সোমবার বিকেলে নগরীর হড়গ্রাম কোর্ট স্টেশন মোড়ে আমরা নতুন প্রজন্মের কার্যালয়ে এই ঈদ উপহার বিতরণের আয়োজন করা হয়। সেখানে নগরের ১০০ জন তৃতীয় লিঙ্গের মানুষকে ঈদ উপহার দেয়া হয়। যাদের প্রত্যেককে ঈদ সামগ্রী ক্রয়ের জন্য দুই হাজার টাকা করে প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সামাজিক সংগঠন আমরা নতুন প্রজন্মের সদস্য সচিব জাহাঙ্গীর আলম কনক, সিনিয়র সদস্য হাসিবুর রহমান শাওন, দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা, সাধারণ সম্পাদক সাগরিকা ও কোষাধ্যক্ষ জুলিসহ তৃথীয় লিঙ্গেও অন্যান্য সদস্যগণ। উপহারের এই টাকা পেয়ে খুশি সমাজের অবহেলিত এই মানুষগুলো। এ সময় তারা আজিজুল আলম বেন্টুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ বিষয়ে আজিজুল আলম বেন্টু বলেন, তৃতীয় লিঙ্গের মানুষেরা সমাজে অবহেলিত। তাই তাদের অনেকে রাস্তায় চাঁদা উত্তোলন জীবীকা নির্বাহ করে। যেহেতু ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, সেহেতু ঈদের আনন্দ ভাগ করে নিতে সাধ্যমতো তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন তিনি। সমাজের অন্যান্য বিত্তবানদের প্রতিও এসকল মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান বেন্টু।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin