নিজস্ব প্রতিবেদক: শিশু শিক্ষার ব্রত নিয়ে রাজশাহীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের বিপরীতে কেশবপুরে নবোদয় পাবলিক স্কুলের উদ্বোধন করা হয়। প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হবে। আজ সোমবার বিকেল ৪টায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র স্কুলের পরিচালক হাবিবা খাতুন। প্রধান অতিথি ছিলেন রাজশাহী কিন্ডার গার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশনের সভাপতি গোলাম সারওয়ার স্বপন।
বিশেষ অতিথি ছিলেন রাসিক ৪নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন টুনু, রাজশাহী সিটি কলেজের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত সহযোগি অধ্যাপক খাইরুল আনাম, বিশিষ্ট সমাজসেবক রফিকুজ্জামান বেল্টু, এ্যাডভোকেট ফজলে করিম মুকুল, রাজশাহীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের শিক্ষক মোখলেসুর রহমান মুকুল ও সমাজসেবক সৈয়দ হাফিজুর রহমান বাবু। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজশাহী কিন্ডার গার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক হোসেন।
প্রধান অতিথি স্বপন ও বিশেষ অতিথি কাউন্সিলর টুনু বলেন, করোনায় অন্যান্যর পাশাপাশি শিক্ষার ব্যাপক ক্ষতি হয়েছে। এই ক্ষতি পুষিয়ে নিতে সরকার নানা প্রকার পদক্ষেপ গ্রহন করেছেন। করোনায় যখন অনেক কিণ্ডার গার্টেন বন্ধ হয়ে গেছে, তখন এই স্কুলের আবির্ভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা উভয়ে স্কুলের বিভিন্ন কার্যক্রমে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। বক্তব্য শেষে কাউন্সিলর স্কুলের উদ্বোধন ঘোষনা করেন।