শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

রাজশাহীতে নানা আয়োজনে বিশ্ব বসতি দিবস পালন

  • প্রকাশ সময় সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ২৪৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব বসতি দিবস উদযাপিত হয়। দিবসটি উপলক্ষে সোমবার সকালে বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। তিনি বলেন, পৃথিবীর ইতিহাসে এমন কোনো দেশ নেই যারা বলেছে কোনো গৃহহীন থাকবে না। এমনকি আমেরিকার মতো বড় অর্থনীতির দেশেও গৃহহীন আছে। কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন, দেশে কোনো গৃহহীন থাকবে না। বিশ^ বসতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথি বলেন, মুজিববর্ষে গৃহহীনমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার এ পর্যন্ত ২ লাখ ৩৮ হাজার ৮৫১টি ঘর তৈরি করে দিয়েছেন। এতে প্রায় সাড়ে নয় লাখ মানুষ বসবাস করছে। এছাড়া মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস নামে ৩০ হাজার ঘরও নির্মাণ করা হয়েছে । পরিকল্পিত গৃহনির্মাণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, গৃহনির্মাণ একটি স্থায়ী কাজ, এটা পরিকল্পনা মাফিক করতে হবে। রাস্তা, বাড়িঘর পরিকল্পনা অনুযায়ী না করলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকির কারণ হবে। টেকসই নগর নির্মাণে জাতিসংঘের যে পরিকল্পনা তা বাস্তবায়নে আমরা কতটা অর্জন করতে পেরেছি সেটা ফিরে দেখতে হবে। নিজেদের সমস্যাগুলো খুঁজে বের করতে হবে। সবাই একসঙ্গে কাজ করে সঠিক নগর গড়তে হবে।
প্রধান অতিথি আরো বলেন, প্রত্যেক নগরে দুইটি বড় সমস্যা থাকে অতিপানি এবং খাবার পানির অপ্রতুলতা। এই সমস্যা সমাধানে পরিকল্পনা মাফিক সবাইকে কাজ করতে হবে। পরিবেশ বান্ধব জীবন যাপনের ব্যবস্থা করতে হবে। তা না হলে প্রাচীনকালে যেমন অনেক নগরী ধ্বংস হয়ে গেছে, আমাদের অবস্থাও তেমন হওয়ার সম্ভবনা থাকবে বলে উল্লেখ করেন তিনি।
এর আগে ‘স্থিতিশীল নগর অর্থনীতির প্রবৃদ্ধি ও পুনরুদ্ধারে টেকসই নগরসমূহই চালিকাশক্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে একটি বর্ণাঢ্য র‌্যালি বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে বের করা হয়। র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এসে শেষ হয়।

র‌্যালি শেষে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউল হক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ, রাজশাহী রেঞ্জের পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ শাহজাহান মিয়া, আরএমপি’র উপ-পুলিশ কমিশনার (এস্টেট এন্ড ডেভেলপমেন্ট) আরেফিন জুয়েল, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ইমতিয়াজ হোসেন, বাংলাদেশ বেতার রাজশাহীর উপ-আঞ্চলিক পরিচালক মুহাম্মদ মুনিরুল হাসান, রাজশাহী শিক্ষা বোর্ডের (সাবেক) চেয়ারম্যান প্রফেসর তানভীরুল আলম, সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত ও রেডা’র সাধারণ সম্পাদক কাজী মিজানুর রহমান।

মুখ্য আলোচক ছিলেন, গণপূর্ত জোন রাজশাহীর অতিরিক্ত প্রধান প্রকৌশলী মিসবাহ উদ্দিন আহমেদ। বিশেষজ্ঞ আলোচক ছিলেন, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহকারী অধ্যাপক অনুতুস দাস। এছাড়াও র‌্যালিতেদ বিভিন্ন সরকারী ও বেসরকারী দপ্তর ও প্রতিষ্ঠানের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin