মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
২০২৭ সালের শুরুতেই পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ মন্ত্রী ভূমি মন্ত্রী মিনুর আশু রোগমুক্তি কামনায় ১৮ নং ওয়ার্ডে আলোচনা ও দোয়া মাহফিল ভূমিমন্ত্রী মিনুর রোগমুক্তি কামনায় ধর্মসভা মন্দিরে বিশেষ প্রার্থনা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত তেতাল্লিশ পরিবারের মধ্যে এক কোটি ঊনআশি লাখ টাকার চেক বিতরণ এমপির বিরুদ্ধে আ.লীগকে পুনর্বাসন ও হয়রানীর প্রতিবাদে বিএনপির নেতাকর্মীদেরই সংবাদ সম্মেলন জনগণের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে হবে: এমপি মিলন ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া মাহফিল দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল

রাজশাহীতে পথশিশুদের সমাজের মূল স্রোতে সম্পৃক্তের দাবি

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ২৯১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বিভিন্ন এলাকার পথশিশুদের বিভিন্ন সমস্যার সমাধান ও তাদের অধিকার নিশ্চিতের মাধ্যমে সুরক্ষা প্রদানের লক্ষ্যে পথশিশুদের মুখোমুখি হয়েছেন সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিসহ সমাজের দায়িত্বশীলরা। অনুষ্ঠানে পথশিশুরা সরাসরি সরকারের প্রতিনিধিদের সামনে তাদের মৌলিক চাহিদা সংরক্ষণ ও তাদের জন্য বিশেষ ভাতা চালুসহ বিভিন্ন দাবি তুলে ধরে।

বৃহস্পতিবার বেলা ১১টায় রাজশাহীর ফাদার এফ. চেস্কাতো সম্মেলন কক্ষে কারিতাস আলোকিত শিশু প্রকল্পের অধীনে আয়োজিত সুবিধাবঞ্চিত শিশুদের সুরক্ষা ও অধিকার শীর্ষক এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক( উন্নয়ন ও মানবসম্পদ) টুকটুক তালুকদার।

তিনি বলেন, সরকার পথশিশুদের বিভিন্ন সেবা দিয়ে যাচ্ছে। তবে এই সেবা কার্যক্রম যে তাদের জন্য পর্যাপ্ত তাও বলা যাবে না। তাদের জন্য আরও অনেক সুযোগ সৃষ্টি করা প্রয়োজন। সবার সমন্বিত পদক্ষেপই কেবল পথশিশুদের সমস্যা সমাধান করা সম্ভব। তিনি পথশিশুদের সমাজের মূল স্রোতে সম্পৃক্ত করতে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান।

আলোকিত শিশু প্রকল্পের কর্মসূচি কর্মকর্তা র‌্যান্সি রুথ হাঁসদার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক হাসিনা মমতাজ, আলোকিত শিশু প্রকল্পের উপদেষ্টা লী ম্যাক কুইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আলমগীর হোসেন।

অনুষ্ঠানে একজন শিশু উপস্থিত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন প্রতিনিধিদের সামনে কয়েকটি দাবি তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, পথশিশুদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা এর ব্যবস্থা করা, পথশিশুদের জন্য কারিগরি ও দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করা, খেলাধুলার সুযোগ করে দেয়া, বাজেটে বিশেষ বরাদ্দ রাখা এবং পথশিশুদের জন্য ভাতার ব্যবস্থা করা।

মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন, সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, রাজশাহী সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মনজুর কাদের, রাজশাহী সিএমএম কোর্টের প্রবেশন অফিসার আতিকুর রহমান নগর পরিকল্পনাবিদ বনি আহসান প্রমুখ। অনুষ্ঠানে ৬০ জন পথশিশুও অংশ নেয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারিতাস রাজশাহী অঞ্চলের পরিচালক ডেভিড হেমব্রম।

সম্মেলনের অংশ হিসেবে পথশিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করার মাধ্যমে শিশু সম্মেলনটি শেষ হয়। এর আগে অনুষ্ঠানের শুরুতেই তিনজন পথশিশু মঙ্গলপ্রদীপ জ¦ালিয়ে সম্মেলনের উদ্বোধন করে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin