বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহীতে পবা-মোহনপুর উপজেলা প্রার্থীদের প্রতীক বরাদ্দ

  • প্রকাশ সময় সোমবার, ১৩ মে, ২০২৪
  • ২৪৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৯ মে অনুষ্ঠেয় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে পবা ও মোহনপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও রিটার্নিং কর্মকর্তা সরকার অসীম কুমার মোট ৩৩ জন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন, পবা উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত ও মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে পবা ও মোহনপুর উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী ১১ জন, ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী ১৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ৯ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়।
পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ৬ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৪ জনের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এছাড়াও মোহনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ৫ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৫ জনের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- ওয়াজেদ আলী খাঁন (মোটরসাইকেল), ফারুক হোসেন ডাবলু (আনারস), এমদাদুল হক এমদাদ (ঘোড়া), সাইফুল বারী ভুলু (কাপ পিরিচ), আব্দুর রশিদ (দোয়াত কলম) ও ডেভিড রিচার্ড মুর্মু (হেলিকপ্টার) প্রতীকে নির্বাচন করছেন।

এছাড়াও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- ফরিদুল ইসলাম রাজু (টিউবওয়েল), শহিদুল ইসলাম (বই), কামরুজ্জামান (টিয়া পাখি), নাজমুল ইসলাম (তালা), রফিকুল ইসলাম (উড়োজাহাজ), সরওয়ারে আলম মানিক (গ্যাস সিলিন্ডারের), শ্রী প্রদীপ কুমার সাহা (মাইক) ও মো. আসাদুজ্জামান আসাদ (চশমা) প্রতীক পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- আরজিয়া বেগম (কলস), হাসিনা খাতুন (ফুটবল), চনবানু ( হাঁস) ও পপি খাতুন (বৈদ্যুতিক পাখা) প্রতীক পেয়েছেন।

মোহনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- এনামুল হক (ঘোড়া), আল-মোমিন শাহ গাবরু (কাপ পিরিচ), আলমগীর মূর্শেদ রঞ্জু (মোটরসাইকেল), মেহেবুব হাসান রাসেল (দোয়াত কলম), আফজাল হোসেন বকুল (আনারস)।

মোহনপুর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা হলেন- বিন-বিল্লাহ (টিউবওয়েল), খোন্দকার মশিউর রহমান (উড়োজাহাজ), হাবিবুর রহমান মিঠু (তালা), আব্দুর রউফ (টিয়া পাখি), কবির হাসান (চশমা)। মোহনপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা হলেন- রাবিয়া খাতুন শিমা (কলস), সানজীদা রহমান (প্রজাপতি), ডলি আক্তার (ফুটবল), পলি রানী (সেলাই মেশিন) ও হাবিবা বেগম (পদ্মফুল)।

নির্বাচনী তফসিল অনুযায়ী, বুধবার (২৯ মে) সকাল ৮ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। পবা উপজেলায় ভোট কেন্দ্র সংখ্যা ৮৪টি, ভোট কক্ষের সংখা ৬২৬টি, মোট ভোটার সংখ্যা দুই লাখ ৬০ হাজার ৮৩৮ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৩০ হাজার ৯০১ জন ও মহিলা এক লাখ ২৯ হাজার ৯৩৪ জন এবং হিজড়া ৩ জন।

প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী তাঁরা কাজ করছেন। তিনি বলেন, ফেয়ার ও অংশগ্রহনমূলক নির্বাচন করার তাঁরা কাজ করে যাচ্ছেন। কারো কথায় ও প্ররোচণায় না পরার জন্য প্রার্থীদের অনুরোধ করেন। তিনি বলেন, ভোট ফেয়ার হবে। এর জন্য আইনশৃংখলা বাহিনীর সদস্যরা থাকবে তৎপর। ভোটারগণ যাকে ভোট দেবেন তিনি নির্বাচিত হবেন। এর কোন ব্যত্বয় হবেনা বলে উল্লেখ করেন তিনি। সেইসাথে নিয়ম মেনে প্রচারণা করা আহ্বান জানান তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin