শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

রাজশাহীতে পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসী সভা

  • প্রকাশ সময় বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ৩৬০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ‘নিরাপদ মাতৃত্ব, পরিকল্পিত পরিবার, স্মার্ট বাংলাদেশ হোক আমাদেও অঙ্গীকার’ এই স্লোগানে আগামী ৮-১৪ ডিসেম্বর পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ পালিত হবে। এ লক্ষে বুধবার বেলা ১১টায় পরিবার পরিকল্পনা উপপরিচালকের কার্যালয় হল রুমে উপপরিচালকের কার্যালয়, পরিবার পরিকল্পনা রাজশাহীর আয়োজনে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা রাজশাহী বিভাগীয় পরিচালক এনামুল হক। পরিবার পরিকল্পনা রাজশাহীর উপপরিচালক ড. কস্তুরী আমিনা কুইন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকারের উপপরিচালক আশরাফুল ইসলাম, মেডিকেল অফিসার, সিএস ও সিভিল সার্জন কার্যালয়ে প্রতিনিধি।

উপস্থিত থেকে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা কার্যালয়ে সহকারী পরিচালক খন্দকার আরিফুজ্জামান, সহকারী পরিচালক(সি.সি) ডা. মাহবুবুল আলম ও মেডিকেল অফিসার (সি.সি) ডা. আব্দুল বাতিন। এছাড়াও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ও এনজিও প্রতনিধিগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, পরিবার পরিকল্পনা জীবন সাজায় ও পরিকল্পিত পরিবার গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্বামী স্ত্রী মিলে আলোচনা করে তাদের আয় ও সামাজিক অবস্থার সাথে সামঞ্জস্য রেখে কখন সন্তান গ্রহন করবেন এবং কত সন্তান নেবেন, দুইটি সন্তানের মাঝে কতদিনের বিরতি দিবেন এবং সেই অনুযায়ী উপযুক্ত পদ্ধতি অবলম্বন করাই হলো পরিবার পরিকল্পনা। এছাড়াও জেন্ডার সমতা, নারীর ক্ষমতায়ন তথা টেকসই উন্নয়নের চাবিকাঠি হলো এটা, যা জনসাধারনের জীবন রক্ষাকারী কর্মসূচীর অন্যতম বলে উল্লেখ করেন তিনি। পছন্দ অনুযায়ী নিরাপদ পরিবার পরিকল্পনা সেবা পাওয়া মানবাধিকারের সামিল উল্লেখ করে এ বিষয়ে ব্যাপকভাবে প্রচার করার আহ্বান জানান প্রধান অতিথি।

সভাপতি সকল কর্মকর্তা ও সহকর্মীদের সমন্বয়ে জনপ্রশাসন ও জনপ্রতিনিধিগণের বিশেষ উদ্ভাবনীর মাধ্যমে সেবা সপ্তাহ অত্যন্ত স্মার্ট সফল ও ফলপ্রসূ ভাবে উদযাপনের অঙ্গীকার ব্যক্ত করেন। সেইসাথে তিনি অতিতে অনেক মা ও শিশু প্রসবকালীন সময়ে মারা যেত। কিন্তু পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মকর্তা ও সহকর্মীদের অক্লান্ত পরিশ্রমে আজ সে অবস্থা পরিবর্তন হয়েছে। আগামীতে তিন শূন্য অর্থাৎ মাতৃমৃত্যৃর শূন্য হার, নারীর প্রতি সহিংসতা শূন্য এবং অপূর্ন চাহিদার হার শূন্য’- অর্জনে মাতৃ ও শিশু স্বাস্থ্য উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কোন বিকল্প নাই বলে উল্লেখ করেন তিনি। সেইসাথে সেবা সপ্তাহ সঠিকভাবে পালন করার জন্য সকলের প্রতি আহ্বান জানান সভাপতি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin