বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
২০২৭ সালের শুরুতেই পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ মন্ত্রী ভূমি মন্ত্রী মিনুর আশু রোগমুক্তি কামনায় ১৮ নং ওয়ার্ডে আলোচনা ও দোয়া মাহফিল ভূমিমন্ত্রী মিনুর রোগমুক্তি কামনায় ধর্মসভা মন্দিরে বিশেষ প্রার্থনা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত তেতাল্লিশ পরিবারের মধ্যে এক কোটি ঊনআশি লাখ টাকার চেক বিতরণ এমপির বিরুদ্ধে আ.লীগকে পুনর্বাসন ও হয়রানীর প্রতিবাদে বিএনপির নেতাকর্মীদেরই সংবাদ সম্মেলন জনগণের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে হবে: এমপি মিলন ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া মাহফিল দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল

রাজশাহীতে পরিবার প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

  • প্রকাশ সময় শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ২৮৮ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে পরিবার প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। শুক্রবার বেলা ১১টার সময় রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসের খেলার মাঠে টুর্ণামেন্টের উদ্বোধন করেন রাজশাহী মহানগর যুবলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের ১০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিরাজ উদ্দিন আহমেদ মানিক, রাজশাহী মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুকুল শেখ, যুবলীগের সভাপতি আমিনুল ইসলাম, ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আফতাব আহমেদ জাহাঙ্গীর, রাজশাহী মুসলিম হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক মাসুদুর রহমান, ১০ নম্বর ওয়ার্ড ক্রীড়া সংগঠক হোসাইন খান ও বিশিষ্ট ব্যবসায়ী আলফাজ উদ্দিনসহ শুধিজন।

পরিবার প্রিমিয়ার লীগের আয়োজনে ক্রিকেট টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, ১০নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন শাওন। উল্লেখ্য, উদ্বোধন হওয়া টুর্নামেন্টের প্রথম দিনে দুইটি দলের খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে মোট ছয়টি দল অংশগ্রহণ করছে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin