বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

  • প্রকাশ সময় শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ২৫০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর মোহনপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার খাড়তা গ্রামে এই ঘটনা ঘটে। মারা যাওয়া দুই শিশু হলো- উপজেলার খাড়তা গ্রামের রুবেল হোসেনের ছেলে রজব আলী (৫) ও তার খালাতো বোন কেয়া খাতুন (৫)।
কেয়া নাটোরের লালপুর উপজেলার মুকুল হোসেনের মেয়ে। সে খালার বাড়িতে বেড়াতে এসেছিল। মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরিদাস মন্ডল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তারা দুইজন সকালে খেলাধুলা করতে বাড়ি থেকে বের হয়। একপর্যায়ে স্বজনদের অজান্তেই তারা বাড়ির পাশের বাচ্চু হোসেনের লিজকৃত সরকারি পুকুরে পড়ে ডুবে যায়।

অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর ওই দুই শিশুর মরদেহ ভেসে ওঠে। এরপরও বেঁচে আছে ভেবে স্থানীয়রা ওই দুই শিশুর নিথর দেহ উদ্ধার করে তাৎক্ষণিক মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশু বাচ্চা দুটিকে মৃত বলে ঘোষণা করেন।

ওসি আরও জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হবে। আইনগত প্রক্রিয়া শেষে দুই শিশুর মরদেহ তাদের পারিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin