বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহীতে পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালন

  • প্রকাশ সময় রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ২৩৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ‘সুস্থ শ্রমিক, শোভন কর্ম পরিবেশ, গড়ে তুলবে স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় রাজশাহীতে নবম বারের মতো জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালন করা হয়। দিবস উপলক্ষে বেলুন ও ফেস্টুন উড়ানো হয়। পরে জেলা প্রশাসন ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক চত্বরে র‌্যালি করেন তারা। র‌্যালি শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজশাহী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) কল্যাণ চৌধুরী। তিনি বলেন, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তহা সম্পর্কে বিশ্বব্যাপি সচেতনতা সৃষ্টির লক্ষে ২০০৩সাল থেকে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও প্রতি বছরের ২৮ এপ্রিল ‘ওয়ার্ল্ড ডে ফর সেইফটি এন্ড হেলথ অ্যাট ওয়ার্ক’ পালন করে আসছে।

তিনি আরো বলেন, বাংলাদেশ সরকার জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি নীতিমালা, ২০১৩ অনুযায়ী এবং ২০১৩ সালে ২৪ এপ্রিল সভারের রানা প্লাজা দূর্ঘটনার পর বিশে^র শ্রমজীবী মানুষের সঙ্গে সংহতি প্রকাশ ও কর্মক্ষেত্রে স্বাস্থ্য সম্মত নিরাপদ পরিবেশ সম্পর্কে সমন্বিত সচেতনতা সৃষ্ঠির লক্ষ্যে ২০১৬ সাল থেকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের নেতৃত্বে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কর্তৃক জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদযাপন করছে।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন শ্রম পরিদর্শক (স্বাস্থ্য) শেখ ইলিয়াস হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শন (সেইফটি) মোহাঃ হারুন অর রশিদ, জাতীয় শ্রমিক লীগ রাজশাহী জেলার সভাপতি আলহাজ¦ আব্দুল্লাহ খান ও বেকারী মালিক সমিতি ও বেনেতি মালিক সমিতির সভাপতি সেকেন্দার আলী।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin